উত্তর টা দিলে খুব উপকৃত হব?
2 Answers
না ভাই জান্নাতে মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করবে না।
জান্নাতিরা তাদের প্রাপ্ত "হুর' দের নিয়ে আনন্দে থাকবে।
★ চিরস্থায়ী জান্নাতে তারা এবং তাদের সত্কর্মশীল মা-বাবা, পতি-পত্নী ও সন্তানরা প্রবেশ করবে। ফেরেশতারা তাদের কাছে প্রত্যেক দরজা দিয়ে উপস্থিত হবে। (সূরা: রাদ, আয়াত :২৩)
তাফসির : আয়াতে বলা হয়েছে, সত্কর্মশীল ঈমানদাররা তাদের মা-বাবা, সন্তান-সন্ততিসহ বেহেশতে প্রবেশ করবে। এর ব্যাখ্যায় তাফসিরে তাদাব্বুরে কোরআনে উল্লেখ করা হয়েছে, মানুষের স্বভাব হলো, যখন সে কোনো পুরস্কার পায়, যখন বিশেষ কোনো প্রাপ্তি ঘটে, তখন সে এই আনন্দ ভাগাভাগি করে নেয় প্রিয় মানুষের সঙ্গে। আত্মীয়-স্বজনও তার এ আনন্দের অংশীদার হয়। মানুষের স্বভাবগত এই বিষয়ের প্রতি লক্ষ রাখা হবে পরকালে। তাই কিয়ামতের দিন জান্নাতবাসী জান্নাতে গেলে তাদের আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবও তাদের সঙ্গী হবে। কিন্তু এই আনন্দঘন উৎসবমুখর জীবন যাপন তখনই সম্ভব হবে যখন তাদের সবাই ঈমান ও আমলের সূতিকায় আবদ্ধ থাকবে। কেননা পরকালে ঈমান ও আমল ছাড়া আর কোনো জিনিসের মূল্য নেই। মহান আল্লাহ বলেন, ‘যেদিন ধনসম্পদ ও সন্তান-সন্ততি কোনো কাজে আসবে না, সেদিন কেবল সে-ই উপকৃত হবে, যে আল্লাহর কাছে আসবে বিশুদ্ধ অন্তর নিয়ে।’ (সুরা : শুআরা, আয়াত : ৮৮-৮৯)
যদি আপনি ও আপনার নিকট আত্মীয় যেমন: বাবা-মা, স্ত্রী সন্তান সৎকর্মশীল হয় তাহলে তারা জান্নাতে আপনার সঙ্গে থাকবে। কিন্তু কেউ দুনিয়াবির ন্যায় সমাজবদ্ধ হয়ে থাকবে না।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy