রিলেশনে কবিরাজি সম্পর্কে বলেন?
আমাদের রিলেশনটা ছিল ৫ বছরের।কিন্তু হঠাৎ আমার জি এফ এর সাথে আমার একটু রাগারাগি হওয়া নিয়ে দুই একদিন কথা হইনি। কিন্তু দুই দিন পর আমি তাকে ফোন দি। সে আমায় জানায় যে সে অন্য কাউকে পছন্দ করে ফেলেছে তাই আমায় আর ফোন দিতে পারবে না। যদিও এর আগে আমাদের অনেক ঝগড়া বা আমরা নিজে থেকে চেয়েও কেউ কাউকে ছাড়া থাকতে পারি নি। কিন্তু এই দুই দিনেই সে এটা বলে। ওকে অনেক কিছু বুঝাবার পর আমার সাথে কথা বলে।কিন্তু একটা প্রবলেম থেকেই যাই সে ওই ছেলে কে ফোন না দিয়ে আর থাকতেই পারছে না। ওকে(নতুন ছেলে) যত বার ফোন দেয় ওকে আমি নিষেধ করি এবং বুঝায়। যখন বুঝায় সে বলে আচ্ছা আর দিব না।আমরা দুজন ভাল থাকবো। কিন্তু কয়েকদিন পর আমার জি এফ ওই ছেলের সাথে ঘুড়তেও যাই যা আমি হাতেনাতে ধরি। এটা দেখে আমার খুব কষ্ট লাগে যা সেও বুঝতে পারে এবং অনেক কথার পর সে পবিত্র কোরআন ছুয়ে আমায় বলে প্লিজ কষ্ট পেয়ো না আমি ওকে আর কখনো ফোন দিব না।আমি সেটা মেনে নিয়ে আবার সাভাবিক হয়ে যাই। কিন্তু তারি একদিন পর আমি আবার দেখি আমার জি এফফ ওই ছেলের সাথে কথা বলছে।
আমি এত করে ওকে বুঝিয়েও পারছি না।আমার জি এফ আগে কখনো এমন করে নি কিন্তু এই কয়েক দিনে সে পুরোটায় চেঞ্জ হয়ে গেল কিভাবে?
আমি জানতে চাইছি ওই ছেলে কি একে কিছু খাইয়ে দিয়েছে? যদি কিছু খাইয়েই দেয় তাহলে এখন আমার করনীয় কি?
আমি যে এখনো ওকে খুব ভালবাসি।আমি কি ওকে ফিরে পেতে পারিনা?
আর কবিরাজি কিছু আছে নাকি এখানে?
2 Answers
ওই ছেলে কিছু খাইয়েছে এমন ভাবনা না এনে, বরং এই নারীর থেকে বেঁচে থাকুন। কেননা, যে নারী এমন স্বভাবের সে যে আপনারী স্ত্রী হিসাবে খুব সুখী বা ভাল কিছু উপহার দিবে তা আশা করা যায় না। আর যে ছেলেটি তার পিছে নিয়েছে সেও এমন বজ্জাতই হবে। কেননা, এত কিছু জানার পরও একটা ছেলে কি আর মেয়ে পায়নি। বদ মতলবই প্রধান কারণ এ ক্ষেত্রে। আপনার লাইফ এখনো অনেক বাকী। প্রেমের চেয়েও সাংসারিক জীবনটা অনেক কঠিন। সেই জীবনে হেলাফেলা কোন সঙ্গী দিয়ে জীবন পার করে দেয়া যায় না।
হয়তো কথা গুলো খারাপ লাগছে, তবে এটিই বাস্তবতা।
কবিরাজি করে ভালোবাসা হয় না।
আমার তো মনে হচ্ছে এখানে কবিরাজির কিছু নাই।
সব টাই মেয়েটার ইচ্ছে
আপনি মেয়েটকে অনেক বার বুঝিয়েছেন তবুও সে
সেই কাজ করছে এখানে মনের ইচ্ছে টাই কাজ করছে।
মেয়েটি হয়তো ছেলে টিকে লাভ করে বা করে ফেলেছে,
যে নারী কুরান ছুয়ে বলে ওই ছেলের সাথে কথা বলবে না
কিন্ত ঠিকি সে কথা বলে,
আমার মনে হয় মেয়েটা আপনার সাথে অভিনয় করছে
ভালোবাসার,
দেখুন না আপনার সাথে রিলেশন থাকার পর অন্য এক
জনের সাথে রিলেশন করেছে।
তাহলে সে আপনাকে ভালোবাসলো কেমন যে অন্য এক
জনের সাথে রিলেশন করতে হলো.???
মেয়ে টি সম্পূর্ণ নিজের ইচ্ছে তে এমন করছে।
কবিরাজি বা অন্য কিছু না।
আপনি ধৈর্য ধারন করুন যখন সে নিজের ভুল বুঝতে পারবে
তখন সে ঠিকি নিজেকে বদলে নেবে।
ধন্যবাদ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy