মাথায় উকুন এর সমস্যা.....?
সম্প্রতি আমার মাথায় উকুন এর উপদ্রব হয়েছে।
আগে ছিলো না।
কিছু দিন আগে আমাদের বাড়িতে আমার বড় আপু বেড়াতে
আসে আমরা দু জন এক সাথে ঘুমায় যে কারনে উকুন
চলে এসেছে আমার মাথায়।
উকুন এর হাত থেকে বাঁচার উপায় কারো জানা থাকলে বলুন।
কোন শ্যাম্পু থাকলে নাম বলুন.????
3 Answers
উকুন থেকে মুক্ত পেতে উকুন নাশক শ্যাম্পু ব্যবহার করবেন।অনেকে ইংলিশ শ্যামাপুও বলে থাকে।ধন্যবাদ...
মাথা থেকে উকুন দূর করে দেবার কয়েকটি উপায়। আর এগুলো চুলের জন্য একেবারেই নিরাপদ। ১. মেয়নিজ পুরো চুল ও মাথার ত্বকে লাগান। মাথা ভালো করে মাসাজ করুন। ২ ঘণ্টা পর চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে ফেলুন। নিকি ও উকুন মরে যাবে। ২. শিশুদের চুলে উকুন হলে অ্যান্টি-লাইস শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পুর সাথে ১০-১৫ ফোঁটা টি-ট্রি অয়েল মিশিয়ে নিয়ে ব্যবহার করুন। ভিনেগায দিয়ে চুল ধুতে পারেন। এতে ২-৩ দিনে চুল থেকে উকুনের ডিমগুলো ঝরে পড়বে। ৩. লেবুর রস ও মাখন ভালো করে মিশিয়ে মাথায় লাগান। ১০ মিনিট অপেক্ষা করে চুল শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। একদিন পর পর এই কাজ করুন। ৪. নিম শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে চুল ধুয়ে ১৫ মিনিট ধরে চুল ব্লো ড্রাই করুন বেশ উঁচু তাপমাত্রায়। ২ দিন ও ৭ দিন পর আবার এরকম ভাবে চুল পরিষ্কার করুন। শ্যাম্পুর পর চুলে অন্তত মিনিট পাঁচেক কন্ডিশনার লাগিয়ে রাখবেন। বাতাস চলাচল না করতে পারলে উকুন মরে যাবে। একই উপকার পাবেন সারাদিন মাথায় তেল মেখে থাকলে। অলিভ অয়েল এ ক্ষেত্রে ভালো কাজ করে। ৫. অ্যাপেল সিডার ভিনেগার, অলিভ অয়েল ও রসুন বাটা মিশিয়ে মাথায় লাগিয়ে ২ ঘণ্টা। তারপর চুল ধুয়ে, শুকিয়ে সাদা ভিনেগার স্প্রে করুন চুলে। এরপর চিকন দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ান। আর যদি কেমিক্যাল ব্যবহার করতেই হয়, তাহলে ডগ ফ্লি ও পারমিথ্রিন দেয়া শ্যাম্পু ব্যবহার করতে পারেন। পারমিথ্রিন, গামাবেনজিন, হেক্সাক্লোরাইড ইত্যাদি ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী মাথায় কিছুক্ষণ রেখে মাথা ধুয়ে ফেলতে হবে।
১/ভিনেগার: ভিনাগারে আছে অ্যাসিটিক এসিড যা উকুন দূর করতে সাহায্য করে। ভিনেগার ও পানি মিশিয়ে মাথায় ম্যাসাজ করুন এবং ১০মিনিট পর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এটা সপ্তাহে ২বার ব্যবহার করতে পারেন।
২/রসুন:রসুনের গন্ধ উকুন একদম সহ্য করতে পারে না। তাই ৮-১০টি রসুনের কোয়া পিষে রস বের করুন এবং ঐ রসের সাথে ৩ চা চামচ লেবুর রস দিয়ে পেস্ট তৈরী করে নিন। এবার উক্ত পেস্টটি মাথায় লাগিয়ে ৩০মিনিট পর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।
৩/পেয়াজ:পেয়াজে রয়েছে সালফার যা উকুন দূর করতে সহায়তা করে ও চুলের গোড়াকে মজবুত করে তোলে। তাই পেয়াজ কুচি করে তার রস বের করে রাতে ঘুমানোর আগে চুলে ভালোভাবে ম্যাসাজ করুন। এবং সকালে শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন কেমিক্যাল: উকুন দূর করার জন্য আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী পারমিথ্রিন ওষুধটি ব্যবহার করতে পারেন
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy