1 Answers
সংক্ষিপ্ত উত্তর- "না"
বিস্তারিত-
Blue Whale গেম আসলে কোন অ্যাপ্লিকেশন নয়, এটি বিভিন্ন সিক্রেট গ্রুপ (যেমন ফেসবুক বা VK গ্রুপ) থেকে পরিচালিত হয়। ঐসব গ্রুপের এডমিনরা নিজেদের 'কিউরেটর' হিসেবে চিহ্নিত করে।
বিভিন্ন হতাশাগ্রস্ত কিশোরদের (যারা ইতোমধ্যেই আত্মহত্যার চিন্তাভাবনা করছে) বেছে নিয়ে তাদের বিভিন্ন চ্যালেঞ্জ করে। কোন সাধারণ মানুষ ওসব চ্যালেঞ্জ ভুলেও গ্রহণ করবে না, কারন প্রথম চ্যালেঞ্জটাই হলো হাত কেটে "f57" (বা অন্যকিছু) লেখা। হতাশাগ্রস্ত কিশোররা যেহেতু নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট থাকে তাই তাদের জন্য এটা উত্তেজনাকর খেলার মতই মনে হয়।
এরকম একের পর এক ভয়ঙ্কর চ্যলেঞ্জের মাধ্যমে কিউরেটর ভিকটিমের মেন্টাল কন্ট্রোল পেয়ে যায় এবং চূড়ান্তভাবে তাকে আত্মহত্যা করার নির্দেশ দেয়।
অর্থাৎ শেষকথা এই যে, গেমটি সুস্থ বিবেক বিশিষ্ট কারো ক্ষতি করতে সক্ষম নয় আর কিউরেটর কখনো সুস্থ বিবেক বিশিষ্ট কাউকে ইনভাইটও করেনা।
বর্তমানে গেমটির কোনো সক্রিয় অস্তিত্ব নেই বলে মনে করা হয়।
8008 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy