1 Answers
Subject:
যে কোন কাজ করে বা যার সম্পর্কে কোন কিছু বলা হয় তাকে Subject বা কর্তা বলে।
সাধারণত verb কে "কে" দ্বারা প্রশ্ন করলে Subject পাওয়া যায়। তবে verb টি যদি have verb হয় সেক্ষেত্রে verb কে "কার" দ্বারা প্রশ্ন করলে subject পাওয়া যায়। যেমনঃ
Rakin is reading a book.
Shanta plays football.
Rumu sings a song.
বাক্য তিনটির verb কে এখন আমরা 'কে' দ্বারা প্রশ্ন করব।
কে পড়ে - Rakin পড়ে। অর্থাৎ Rakin এখানে Subject হিসেবে আছে।
কে খেলে- Shanta খেলে। অর্থাৎ Shanta এখানে Subject হিসেবে আছে।
কে গায়- Rumu গায়। অর্থাৎ Rumu এখানে Subject হিসেবে আছে।
আরও কিছু Example দেখা যাকঃ
Rumu is a beautiful girl.
She has a purse.
Samia is very active.
Object:
Verb কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তরে যা পাওয়া যায় তাই Object বা কর্ম।
যদি শুধুমাত্র 'কি' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলে বাক্যে Object আছে একটি। যদি শুধুমাত্র 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় তাহলেও বাক্যে Object আছে একটি। আর যদি একটি বাক্যের Verb কে পৃথক ভাবে 'কি' বা 'কাকে' দ্বারা দুটি প্রশ্ন করলে আলাদা দুটি উত্তর পাওয়া যায় তবে ঐ বাক্যে Object আছে দুটি। আবার যদি 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে একটিও উত্তর না পাওয়া যায় তবে ঐ বাক্যে কোন Object নেই।
Example:
I drink water every morning.
Juli loves Salman.
Tania gives Shiam a red rose.
Riju swims in the river.
প্রথম বাক্যে water, দ্বিতীয় বাক্যে Salman, তৃতীয় বাক্যে Shiam ও a red rose হল Object। কিন্তু চতুর্থ বাক্যে কোন Object নেই।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy