ধরুন আপনার কাছে ৮ লিটার তৈল আছে।

এখন আপনি এর অর্ধেক মানে ৪ লিটার বিক্রি করেছেন।

কিন্তু যখন তৈলটা মাপতে গেলেন তখন দেখলেন যে,মাপার জন্য শুধু তিনটা কন্টেইনার আছে।

প্রথমটা ৩ লিটারের,দ্বিতীয়টা ৫ লিটারের,তৃতীয়টা ৮ লিটারের।

এখন এই তিনটা কন্টেইনার দিয়েই মেপে ৪ লিটার তেল বের করতে হবে। কিভাবে?

5127 views

1 Answers

কন্টেইনার (৮) কন্টেইনার (৫) কন্টেইনার (৩)
৮ লিটার ০ লিটার ০ লিটার
৩ লিটার ৫ লিটার ০ লিটার
৩ লিটার ২ লিটার ৩ লিটার
৬ লিটার ২ লিটার ০ লিটার
৬ লিটার ০ লিটার ২ লিটার
১ লিটার ৫ লিটার ২ লিটার
১ লিটার ৪ লিটার       ৩ লিটার



প্রথমে থেকে ৫ লিটার আয়তনের কন্টেইনারটি পূরণ করতে হবে।

এবার ৫ লিটার কন্টেইনার থেকে ৩ লিটার কন্টেইনার পূরণ করে তা ৮ লিটার কন্টেইনারটিতে ঢালতে হবে।

(এই মুহুর্তে ৫ লিটার কন্টেইনারে ২ লিটার এবং ৮ লিটার কন্টেইনারে ৬ লিটার তেল আছে)

এবার ৫ লিটার কন্টেইনারে অবশিষ্ট ২ লিটার তেল ৩ লিটার কন্টেইনারে নিতে হবে।

এখন ৮ লিটার কন্টেইনার থেকে ৫ লিটার কন্টেইনারটি পূর্ণ করতে হবে।

(তাহলে ৩, ৫ ও ৮ লিটার কন্টেইনারে যথাক্রমে ২, ৫ ও ১ লিটার তেল আছে)

এবার ৫ লিটার কন্টেইনার থেকে ৩ লিটার কন্টেইনারে তেল ঢালতে হবে, যতক্ষননা এটি পূর্ণ হয়। যেহেতু আগেই এতে ২ লিটার তেল আছে সেহেতু এতে আর ১ লিটার তেল ঢালা সম্ভব।

সুতরাং ৫ লিটার কন্টেইনারে ৪ লিটার তেল অবশিষ্ট থাকবে।


5127 views

Related Questions