মানুষ ভুল করলে "I am sorry" কেন বলে?
মানুষ কোন ভুল করলে I am sorry /i am really sorry কেন বলবে অর্থ তো আমি দুঃখিত I am sorry এর জায়গায় যদি Sad/sorrow বলি সমস্যা আছে ? ক্ষমা চাওয়ার জন্য তো Forgive me বললেই হয় এখন আমার প্রশ্ন এগুলো ছাড়া কি কিছু বলা যায় দুঃখিত একটু বড় প্রশ্ন হয়ে গেছে
3117 views
1 Answers
Sorry শব্দটির মূল ব্যবহার দুঃখ প্রকাশ করায়। Sad শব্দটি মনের অবস্থা বুঝাতে বেশি ব্যবহার হয়, apology'র (ক্ষমাপ্রার্থনা) জন্য এই শব্দের ব্যবহার অনাকাঙ্ক্ষিত। আর Sorrow শব্দ শুধু 'দুঃখ' বুঝায়, 'দুঃখিত' বুঝায়না। অবশ্য এই Sorrow শব্দ থেকেই Sorry শব্দের উৎপত্তি হয়।
সব ভুলের জন্য "আমাকে ক্ষমা করুন" কথাটি উপযুক্ত মনে হয়না, তাই সবক্ষেত্রে Forgive me বা Pardon me ব্যবহার করা যায়না। এগুলো তখনই ব্যবহার করা যুক্তিসংগত যখন ভুলটি ইচ্ছাকৃত হয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
Apology বুঝাতে ভুল বা দোষের ধরণ ও মাত্রাভেদে বিভিন্ন বাক্য ব্যবহার করা যেতে পারে, কিন্তু ঘুরেফিরে প্রায় সবগুলোতেই Sorry শব্দটি প্রাধান্য পায়।
3117 views
Answered