1 Answers
গেজেটেড অফিসার তাদেরকেই বলা হয় যাদের নাম বাংলাদেশ সরকারের গেজেটে প্রকাশিত হয়। বিসিএস অফিসারদেরকে প্রথম শ্রেনীর গেজেটেড অফিসার বলা হয় বাংলাদেশ সরকারের চাকুরিতে চারটি শ্রেনী আছে, যার সর্বোচ্চ শ্রেনীটাকে বলা হয় প্রথম শ্রেনী বা ফার্স্ট ক্লাস। এদের নিয়োগের সময় সরকারী গেজেট বা বিজ্ঞপ্তি বের হয়, স্বয়ং প্রেসিডেন্ট এদের নিয়োগ দিয়ে থাকেন। সামগ্রিক দিক বিবেচনায় মান মর্যাদা, দায়িত্ব- কর্তব্যের পরিধি এবং সুযোগ সুবিধার দিক দিয়ে প্রথম শ্রেনীর গেজেটেড অফিসারগণ তুলনামূলক ভালো অবস্থানে থাকেন। ৫) ক্যাডার কত প্রকার?উত্তরঃ বিসিএস ক্যাডার মূলতঃ দুই প্রকার। জেনারেল ( পুলিশ, এডমিন, পররাষ্ট্র ইত্যাদি) এবং টেকনিকাল ( শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সড়ক ও জনপদ ইত্যাদি) জেনারেল ক্যাডারে যে কেউ যে কোন সাবজেক্ট থেকে পরীক্ষা দিয়ে চাকুরি করতে পারেন, কিন্তু টেকনিকাল ক্যাডারে চাকুরি করতে হলে নির্দিষ্ট বিষয়ে শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে। যেমন , এমবিবিএস ডিগ্রি ছাড়া কেউ সরকারী ডাক্তার হয়ে চাকুরি করতে পারবেন না। সরকারী চাকরির শ্রেনী ২০ ভাগ। ১ নং যিনি সে প্রথম শ্রেনীর কর্মকর্তা। বা গেজেটেড অফিসার। তার উপরে আছে সচিব / মূখ্য সচিব। এখানে ৫/ ৬ নং যিনি সে ও কর্মকর্তা। এদের চিনার উপায় হল, সরকারী যে কোন অফিসে ৪ দরনের স্টাফ থাকে তার মাঝে ১ম, ২য়, ৩য় শ্রেনীর যারা তারা হল কর্মকর্তা। ৪র্থ শ্রেনীর যারা তারা হল কর্মচারী।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy