২৭ দিন পর আমার পরীক্ষা। মানসিকভাবে ভেঙে পড়তেছি। প্লিজ সবাই সাহায্য করুন। কি করবো আমি?
4 Answers
এটা কোন ব্যাপার না। প্রথমে সায়েন্স নিয়ে কেউ যদি ফেল না করে তবে সেটা অস্বাভাবিক। বরং ফেল করাটায় স্বাভাবিক। আমার ক্ষেত্রে এমন হয়েছিল। আমি রসায়নে মাত্র ৩০ পায়ছিলাম কিন্তু পরবর্তীতে সব পরীক্ষায় ৮০+ নাম্বার ছিল। তাই তুমি যদি ২৭ দিন কেন ৭ দিনও যদি ভালোভাবে পড় তাহলেও পাশ করা সম্ভব। চিন্তা না করে সময়ের সঠিক ব্যাবহার কর তুমি জিতবেই।
নিয়মিত শুদ্ধভাবে সালাত আদায় করেন এতে মানসিক ও শারীরিক দুইভাবেই সুস্থ থাকতে পারবেন।কিছু অধ্যায় বেছে নিয়ে পড়া শুরু করে দিন মনোযোগ সহকারে যেহেতু সময় বেশি নেই।আত্মবিশ্বাস রাখুন কেননা পরিশ্রমেই সাফল্য আসে যা প্রমাণিত।
নিজের মন কে শক্ত করুন, ২৭ দিন কম সময় না, অহেতুক দুশ্চিন্তা করে সময় নস্ট না করে এই মুহূর্ত থেকেই ভালো করে প্রস্তুতি নিতে থাকুন, যে বিষয় গুলো ফেল করেছেন ওই বিষয়গুলার উপর ভালো করে জোর দিন। আপনি বলতেছেন আপনি খারাপ হয়ে গেছেন, অতএব আপনার মধ্যে রিয়পলাইজেশান আসছে, এইটা অনেক গুরুত্বপপূর্ণ, সবার মধ্যে এই উপলব্ধি টা আসে না। নিজের উপলব্ধ কে কাজে লাগানোর চেস্টা করুন। সবার জীবনেই খারাপ সময় আসে, যার এই সময় ভেঙ্গে পরে হাল ছেড়ে না দেয় তারাই সফল হয়, আশা করি আপনিও সফল হবেন তবে সফলতার জন্য প্রয়োজন কঠোর অধ্যাবসায়। আশা করি, এখন থেকে ভালো করে প্রস্তুতি নেওয়া শুরু করলে জেএসসির মতো এসএসসির মধ্যেও সফলতা পাবেন! আপনার জন্য শুভ কামনা।
যে কয়দিন চলে গেছে তা নিয়ে চিন্তা না করে যেদিন গুলো বাকি আসে সে দিন গুলো নিয়ে ভাবুন। নিয়মিত রুটিন মাফিক পড়ার চেষ্টা করুন।এই কয়দিন সঠিক ভাবে ব্যাবহার করলে ইনশাল্লাহ পাশ করতে পারবেন এবং শিক্ষক দের সাহায্য নিলে আপনার পড়ালেখা করতে সুবিধা হবে। দুশ্চিন্তা করে কিছুই হবেনা বরং চিন্তা করুন এই কয়দিন কিভাবে কাজে লাগাবেন।।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy