1 Answers

টাক হওয়ার প্রধান কারণ দুটি। একটি হরমোনজনিত এবং অপরটি জীনগত। 

পুরুষের দেহে টেস্টোস্টেরনের পরিমাণ সাধারণ ভাবেই বেশি থাকে। 5-alpha-reductase বা 5-AR নামক এক ধরণের এনজাইমের ক্রিয়ায় এই হরমোন আরও সক্রিয় হয়ে Dehydrotesosterone বা DHT-তে পরিণত হয়। এই DHT-ই চুল পড়ার কারণ হয়ে দাঁড়ায়। মহিলাদের দেহে টেস্টোস্টেরনের পরিমাণ খুবই সামান্য, তাই তাদের মাঝে DHT'র প্রভাব নেই বললেই চলে। 

জীনগত কারনেও মাথা টাক হয়ে থাকে, অন্যান্য জীনগত সমস্যাগুলোর মতো টাক পড়ার সমস্যাটিও মহিলাদের চেয়ে পুরুষদের মাঝে বেশি পরিলক্ষিত হয়। মজার ব্যাপার হলো, টাক পড়ার সাথে সম্পর্কিত জীন মাতার দিক থেকেই আসে, অর্থাৎ নারীরাই এই জীনের প্রধান বাহক।


পুরুষের উপর জীনগত সমস্যার প্রভাব নারীদের তুলনায় বেশি কেনো তা জানতে চাইলে আলাদাভাবে প্রশ্ন করতে পারেন।

3273 views Answered

Related Questions

Next steps