2 Answers

ভাষাকে সহজ-সাবলীল, মাধুর্যময়, ব্যন্জনাময় ও ঐশ্বর্যময় করাই উচ্চারণ। বাংলা ভাষায় বিশুদ্ধ বা প্রমিত উচ্চারণের প্রয়োজনীয়তা অপরিসীম। অমাদের দেশে বিভিন্ন অন্চলে বিভিন্ন আন্চলিক ভাষায় কথা বলা হয়, যা কেবল ঐ নির্দিষ্ট অন্চল বা সমাজের মধ্যেই সীমাবদ্ধ। সেজন্য সব অন্চলের মানুষের জন্য সর্বজনমান্য ও সারা দেশে অভিন্ন একটি আদর্শ ভাষা গড়ে ওঠে। দেশের শিক্ষিত ও পন্ডিত সমাজ এ ভাষায় মনের ভাব আদান পদান করে থাকেন। আমরা নিজ নিজ সমাজে নিজ নিজ ভাষা ব্যবহার করলেও শিক্ষিত পরিবেশে, আনুষ্ঠানিক পরিমন্ডলে, সর্বস্তরে পাঠ্যবই, সংবাদপত্র, প্রকাশনালয়, অফিস-আদালতে, ব্যবসা প্রতিষ্ঠান সর্বত্র প্রমিত চলিত বা এ আদর্শ ভাষার প্রচলন রয়েছে। বেতার, টিভি, বক্তৃতামঞ্চ ইলেকট্রনিক মিডিয়া এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করছে। ফলে বাংলা ভাষায় প্রমিত উচ্চারনের প্রয়োজনীয়তাও বৃদ্ধি পেয়েছে।

5171 views Answered
উচ্চারণ হলো বাকশিল্পের অন্যতম উপাদান
প্রতিটি শব্দ সঠিকভাবে বলার জন্য উচ্চারণ প্রয়োজন।
বাংলা ভাষায় অনেক বর্ণের চেহরা ও রূপ এক হলেও সেগুলোর উচ্চারণ এক নয়।যেমন- শ, স, ষ, র, ড়, ঢ় এগুলো সঠিক উচ্চারণের জন্য প্রয়োজন সঠিক স্থান থেকে বর্ণ উচ্চারণ।
উচ্চারণের ভিভ্রান্তি এড়ানোর জন্য শুদ্ধ উচ্চারণ অপরিহার্য।
যেমন:
অকর্মক এর সঠিক উচ্চারণ অকরমোক [অ+ক+র+(হসন্ত)+ মো+ক(হসন্ত)]
নিচে কিছু উচ্চারণ দেওয়া হলো:
শব্দ__________উচ্চারণ
১.উপস্থিত - উপোসথিত (স ও ত তে হসন্ত হবে)

২.দরখাস্ত - দরখাসতো (র ও স তে হসন্ত হবে)
স্বল্প - শলপো (ল তে হসন্ত হবে)

৩.লাবণ্য - লাবোননো (ন তে হসন্ত হবে)

৪.বৈশাখ - বোইশাখ (খ তে হসন্ত হবে)
5171 views Answered

Related Questions

Next steps