1 Answers
আহলে বাইত মানে ঘরের বাসিন্দা। যার সাথে রাতে থাকা হয়। সুতরাং রাসূল সাঃ এর আহলে বাইত বললে প্রথমত উদ্দেশ্য হয়ে থাকে মুমিনদের আম্মাজান রাসূল সাঃ এর সম্মানিতা স্ত্রীগণ। তারপর পর্যায়ক্রমে সন্তান-সন্ততিগণ। এটাই স্বাভাবিক।
কুরআনে কারীমে যেহেতু রাসূল সাঃ এর স্ত্রীগণকে আহলে বাইত বলে সম্বোধন করেছে। রাসূল সাঃ এর স্ত্রীগণ রাসূল সাঃ এর আহলে বাইত একথা জানিয়ে দিয়েছে। কিন্তু সন্তান সন্তুতিদের আহলে বাইত বলেনি। তখন হয়তো কারো ধারণা হতে পারে যে, রাসূল সাঃএর সন্তানগণ আহলে বাইতের অন্তর্ভূক্ত নয়।
এ কারণে যখন উক্ত আয়াতে কারীমা নাজিল হয়, তখন রাসূল সাঃ হযরত উম্মে সালমা রাঃ এর গৃহে ছিলেন। তখন মানুষের এ গলদ ধারণা দূর করার জন্য নিজের চাদরের নিচে হযরত ফাতিমা রাঃ, হযরত হাসান রাঃ, হযরত হুসাইন রাঃ এবং হযরত আলী রাঃ কে নিয়ে বললেন, এরাও আমার আহলে বাইত। তাদের থেকেও আল্লাহ তাআলা অপবিত্রতা দূর করে পরিপূর্ণ পুত-পবিত্র করতে চান। {সহীহ মুসলিম, হাদীস নং-২৪২৪}
সহীহ মুসলিমে নিম্নোক্ত শব্দে উক্ত বর্ণনা এসেছে-
قَالَتْ عَائِشَةُ: خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةً وَعَلَيْهِ مِرْطٌ مُرَحَّلٌ، مِنْ شَعْرٍ أَسْوَدَ، فَجَاءَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ فَأَدْخَلَهُ، ثُمَّ جَاءَ الْحُسَيْنُ فَدَخَلَ مَعَهُ، ثُمَّ جَاءَتْ فَاطِمَةُ فَأَدْخَلَهَا، ثُمَّ جَاءَ عَلِيٌّ فَأَدْخَلَهُ، ثُمَّ قَالَ: ” {إِنَّمَا يُرِيدُ اللهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا} [الأحزاب: 33
রাসূল সাঃ এর আহলে বাইতের অন্তর্ভূক্ত নবীজী সাঃ এর স্ত্রীগণ একথা পবিত্র কুরআন দ্বারা প্রমাণিত। আর রাসূল সাঃ এর সন্তান ও হযরত আলী রাঃ আহলে বাইতের অন্তর্ভূক্ত একথা প্রমাণিত রাসূল সাঃ এর হাদীস দ্বারা।
কাজেই বুঝা গেল, রাসূল সাঃ এর আহলে বাইত রাসূল সাঃ এর সম্মানিতা স্ত্রীগণ এবং রাসূল সাঃ এর সন্তান ফাতিমা রাঃ, হযরত হাসান রাঃ, হযরত হুসাইন রাঃ এবং হযরত আলী রাঃ প্রমুখ।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy