গরম হয়ে যায়?
5 Answers
অ্যান্ড্রয়েড তিন ভাবে গরম হয়। ১। টাচস্ক্রিণ গরম হওয়া। ২। ব্যাটারি গরম হওয়া। ৩। ব্যাটারির উপরের অংশ অর্থাৎ মোবাইলের মাথার দিকটা গরম হওয়া। সমাধানঃ ১। টাচস্ক্রিণ গরম হলে Restart/ Reboot দিন। ২। ব্যাটারি গরম হলে নতুন ব্যাটারি কিনুন। ৩। ব্যাটারির উর্ধ্বাংশ গরম হলে মোবাইলের অতিরিক্ত ব্যাবহার বন্ধ করুন। যেকোনো সময় মোবাইলের সফটওয়্যার লস্ট হতে পারে।
অনেকগুলো এপস যখন একসাথে কাজ করে,তখন এমনটা হয়। আবার যখন একটানা নেট ব্রাউজিং করা হয় তখন মোবাইল গরম হয়ে যায়, মোবাইলের র্যামের উপর চাপ পড়ে এর ফলে মোবাইল গরম হয়ে যায়। এই থেকে মুক্তি পেতে আপনি coolify apk টি ব্যবহার করতে পারেন
মোবাইলে বেশি চাপ আসতে দেবেন না, অর্থ্যাৎ একসঙ্গে বেশি অ্যাপ চালু রাখবেন না, আপনি setting এ গিয়ে devoloper option এ গিয়ে background app limit কমিয়ে দিতে পারেন, এতে মোবাইলে চাপ কমবে এবং মোবাইল বেশি গরম হবে না, আর চার্জ দেওয়ার সময় মোবাইল ব্যবহার করবেন না।
স্মার্টফোন কতটা গরম হওয়া স্বাভাবিক : স্বাভাবিক অবস্থায় কাজ করতে স্মার্টফোন ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। আপনার ফোন কম দামি বলে বেশি গরম হয়, তা কিন্তু নয়। নকিয়া থেকে অ্যাপেল, সব ফোনই গরম হয়। তবে স্ট্যান্ড বাই মোডেও যদি ফোনটি ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম থাকে তবে বুঝবেন সমস্যা রয়েছে। মনে রাখবেন স্মার্টফোন বেশি গরম হলে প্রসেসরের ক্ষতি হয়। কর্মক্ষমতা কমে যায়। প্রসেসর এমনভাবে তৈরি যাতে এটি বেশি গরম হলে ঠান্ডা হওয়ার জন্য নিজের থেকেই কাজ কমিয়ে দেয়। এটা বারবার হলে প্রসেসরের স্থায়ী ক্ষতি হয়। মুক্তির উপায় কী? স্মার্টফোনে বেশি ব্যবহার করা যাবে না বা বেশি গেম খেলা যাবে না - এটা কিন্তু একেবারই ঠিক নয়। বরং খেয়াল রাখুন, ফোনে যেন সব সময় চার্জ থাকে। বিশেষ করে, ডাউনলোড করার সময়ে। দ্বিতীয়ত, এক সঙ্গে বেশি অ্যাপস বা প্রোগ্রাম খুলে রাখবেন না। সফটওয়্যার নিয়মিত আপডেট করুন। কোন কোন অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিচ্ছে সেগুলি বন্ধ রাখুন। র্যাম ও ক্যাশ পরিষ্কার রাখুন। অপ্রয়োজনীয় মেসেজ ডিলিট করুন। অ্যানিমেশন বন্ধ রাখুন। অপ্রয়োজনে ওয়াই- ফাই অফ রাখুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy