এইচএসসির আগে একটা টেস্ট পরীক্ষা হয়, ওইটায় ফেল করলে সমস্যা হবে?
2 Answers
কয় বিষয়ে ফেইল করলে এইচএসসি পরীক্ষা দিতে পারবেন তা নির্ভর করবে আপনার কলেজের নিয়ম কানুনের উপর। যেমন: আমাদের কলেজে প্রিনচিপাল বলেছেন টেস্টে যেকোন এক সাবজেক্টে ফেল করলে ফর্ম ফিল আপ করাবে না। তাই আপনাদের কলেজের প্রিনচিপালকে জিজ্ঞেস করুন। একমাত্র তিনিই বলতে পারবেন।
বেশির ভাগ স্কুলেই এক বা দুই বিষয়ে ফেইল করলে তেমন সমস্যা করে না। তারা হয় পুনরায় পরীক্ষা নেয় অথবা প্রতি বিষয়ে কিছু জরিমানা নিয়ে পরীক্ষা দিতে দেয়।তবে ২ এর অধিক বিষয়ে ফেইল করলে ঝামেলা করতে পারে।ঝামেলা করবে কি করবে না তা সম্পূর্ণ স্কুলের জনপ্রিয়তা, সুনাম ও নিয়মকানুনের ওপর নির্ভর করে। কিছু কিছু বিদ্যালয়ে ৫ বা ৬ বিষয়ে ফেইল করলেও কিছু জরিমানা নিয়ে বোর্ড পরীক্ষা দিতে দেয়। আবার কারিগরি বিদ্যালয়ে এক বিষয়ে ফেইল করলে পরীক্ষা দিতে দেওয়া হয় না।