আমি আইসোটোপ মানে বুঝতেছি না।এটা কী?এর দ্বারা কী করা হয়?কীভাবে করা হয়? এটা কী উপকার পাই?
4455 views

2 Answers

যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন তাদের পরস্পরের আইসোটোপ বলে।
আইসোটোপ মূলত একই মৌলের ক্ষেত্রে ঘটে। যেমন হাইড্রোজেনের ৩ টি আইসোটোপ রয়েছে।
1.1H - হাইড্রোজেন; এক্ষেত্র প্রোটন 1 টি এবং নিউট্রন 0
2. 2H - ডিউটেরিয়াম; এটাতে প্রোটন 1টি এবং নিউট্রন 1 টি
3. 3H - ট্রিটিয়াম; এক্ষেত্রে প্রোটন 1 টি এবং নিউট্রন 2 টি। অর্থাত্‍ প্রোটন সংখ্যা একই থাকবে কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন হবে।
তেজস্ক্রিয় আইসোটোপের প্রচুর ব্যবহার রয়েছে যেমনঃ
চিকিত্‍সা ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে, খাদ্য সংরক্ষণে এবং বিদ্যুত্‍ উত্‍পাদনে ব্যবহৃত হয়।
4455 views

আইসোটোপ: যেসব পরমাণুর ভরসংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক সংখ্যা একই তাদের আইসোটোপ বলা হয়।

যেমন কার্বনের তিনটি আইসোটোপ হচ্ছে: কার্বন-১২, কার্বন-১৩ এবং কার্বন-১৪। এদের সবার কেন্দ্রে পারমাণবিক বা প্রোটন সংখ্যা ৬ হলেও নিউটন সংখ্যা যথাক্রমে ৬,৭ এবং ৮। তাই এদের রাসায়নিক ধর্ম একই রকম হলেও পারমাণবিক ভর আলাদা।

কার্বন-১২: ৬টি প্রোটন ও ৬টি নিউটন

কার্বন-১৩: ৬টি প্রোটন ও টি নিউটন

কার্বন-১৪: ৬টি প্রোটন ও টি নিউটন

image 

4455 views