1 Answers
প্রথমত - কাপ বিভিন্ন সাইজের আছে। তাই ১০০ ভাগ সঠিক বলা যাবেনা।
দ্বিতীয়ত - ধরে নিলাম একটা স্ট্যান্ডার্ড কাপ আছে। সেই কাপে যেকোনো তরল যেমন কফি, চা, দুধ, তেল ইত্যাদি দিয়ে মিলিলিটারে হিসাব করলে একরকমই মিলিলিটার আসবে তা ঠিক।
কিন্তু তরল যদি মিলিগ্রামে হিসাব করি তবে বিভিন্ন হবে।
কারণ একেক তরলের ওজন(ভর) একেক। পানি আর বিভিন্ন তেলের ওজন এক হবেনা, শূধু পানিই বিভিন্ন জায়গার পানি বিভিন্ন হবে। সমুদ্রের লবণাক্ত পানি আর সাধারণ পানির ওজন এক হবেনা। আবার এক কাপ পারদ অনেক ভারি হবে। তাপেরও প্রভাব আছে। গরম পারদ এক কাপে যা নিতে পারবেন, ঠাণ্ডা পারদ তার চেয়ে বেশি নিতে পারবেন। কাপে হয়তো কেউ পারদ নিবেনা। কফির সাথে দুধ চিনি বা অন্য কিছু মেশানো কিনা তার জন্য বিভিন্ন ওজন হবে। কতটুকু ঘন বা পাতল কফি তার উপরও বিভিন্ন ওজন আসবে। তাই তরল পদার্থ গ্রাম, কেজি, মিলিগ্রামে হিসাব করলে বিভিন্ন হয়।
আবার ব্যাপারটা আরও কঠিন হবে যদি কাপে তরল ছাড়া অন্য কঠিন কিছু দেই যেমন আটা - একেক আটা একেক রকম ওজন হবে। আটার আর্দ্রতা (শুকনো বা ভেজা) এর উপর নির্ভর করবে। আবার যদি চাল, ডাল মাপি; আর্দ্রতা ছাড়াও কোন জাতের তার উপরের বিভিন্ন ওজন হবে। এক কাপ কফি, এক কাপ তেল, এক কাপ দুধ, এক কাপ ঘি, এক কাপ পনির, এক কাপ চাল, এক কাপ ডাল, এক কাপ তুলা, এক কাপ লোহা - এদের ওজন কখনই এক হবেনা। যদিও সবই এক কাপ।
আবার চায়ের কাপ আর রান্নার জন্য মেজারমেন্ট কাপ এক না। চায়ের কাপ বিভিন্ন তা আগেই বলেছি।
স্ট্যান্ডার্ড মেজারমেন্ট কাপ অনুযায়ী
মিলি লিটারেঃ
১ কাপ = ২৩৬.৫৮৮ ২৩৬ ৫ মিলিলিটার বা সহজে ২৩৭ মিলিলিটার
১ মেট্রিক কাপ = ২৫০ মিলিলিটার
মিলি গ্রামেঃ
১০০ ভাগ সঠিক সম্ভব না তা আগেই ব্যাখ্যা করেছি। তবে পানির সাথে ধরে আনুমানিক ধারণা করতে পারেন। ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০০০ মিলিলিটার বা ১ লিটার বিশুদ্ধ পানির ওজন ১০০০ মিলিগ্রাম বা ১ কিলোগ্রাম(কেজি)। ৪ ডিগ্রীর চেয়ে তাপ কমলে বা বাড়লে পানির ওজন কমে। তারমানে কফি ২৩৭ গ্রামের আশেপাশেই কিছু একটা হতে পারে। কফির ঠাণ্ডা গরম আর তাতে কি মেশানো হয়েছে তার উপর নির্ভর করবে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy