চারজন কয়েদি কে সামনাসামনি ভাবে যথাক্রমে 1,2,3,4 নং অনুসারে দাঁড়াতে বলা হল। প্রত্যোকেই নিজের অবস্থানে দাঁড়ানোর পরে 3 ও 4 নং এর মাঝে একটি দেওয়াল করে দেওয়া হল। এখন প্রত্যেকের মাথায় একটি করে টুপি পরিয়ে দেওয়া হল। টুপি গুলোর কালার ছিল নিম্নরূপ তবে কয়েদি গুলোকে এটা বলা হয় নি: ১ নং কালো, ২ নং সাদা, ৩ নং কালো এবং ৪ নং সাদা। প্রত্যোকে বলা হল যে, কেউ পিছনে না তাকিয়ে (বিন্দুমাত্র অবস্থান পরাবর্তন না করে) ও নিজের মাথার টুপিটি না খুলে বলতে হবে যে নিজের মাথায় কি কালারের টুপি আছে। বলতে পারলে তাদের শাস্তি কম করে দেওয়া হবে। প্রশ্ন হলো সবার আগে কে এবং কিভাবে বুঝতে পারবে যে নিজের মাথায় কি কালারের টুপি আছে ???

ক্লু:

(১) 3 ও 4 নং মাঝে দেওয়াল দেওয়ার পর তারা কাউকেই দেখতে পারছে না।

(২) 1 নং 2 ও 3 কে দেখতে পাচ্ছে।

(৩) 2 নং শুধু 3 নং কে দেখতে পাচ্ছে।

(৪) ৪ জন কয়েদিই জানতো যে মোট দুটি কালারের ৪ টি টুপি যার 2 টি এক রঙের।

4132 views

1 Answers

টুপির সিরিয়াল-

কালো সাদা কালো | সাদা 

যেহেতু ১ নাম্বার ব্যক্তি সামনের দুজনকে দেখতে পায় তাই এদের দুজনের টুপি একই হলে সে বুঝে যেতো তার টুপির রঙ কি (কেননা ৪ টি টুপির দুটি সাদা হলে অপর দুটি নিশ্চিত কালো, vice versa) 

কিন্তু তার সামনের টুপি দুটি যথাক্রমে সাদা ও কালো হওয়ায় তার পক্ষে বল সম্ভব হচ্ছেনা যে তার মাথায় কোন রঙের টুপিটি আছে।
সুতরাং সে নিরব থাকবে।

তার নিরবতা থেকে ২ নং কয়েদি বুঝে যাবে যে তার ও ৩ নং কয়েদির টুপির রঙ ভিন্ন হওয়ায় ১নং কয়েদি কিছু বলতে পারছেনা।
যেহেতু সে দেখতেই পাচ্ছে তার সামনের কয়েদির টুপির রঙ কালো, তাই সন্দেহাতীতভাবেই সে বুঝে যাবে যে তার টুপির রঙ সাদা।
সুতরাং আপনার প্রশ্নের উত্তর হলো ২ নং কয়েদি

২ নং কয়েদির পর ৩ নং কয়েদি বুঝতে পারবে তার টুপির রঙ কি।


দুর্ভাগ্যবশত ১ম ও ৪র্থ কয়েদি কারো সাহায্য ছাড়া কখনোই ১০০% নিশ্চিত হয়ে তাদের টুপির রঙ বলতে পারবেনা।
4132 views

Related Questions

ধাঁ ধাঁ?
2 Answers 3272 Views