1 Answers

nova-2i-1.jpg

তানজিম তারেক ভাই আপনার যদি বাজেটে কোন সমস্যা না থাকে তাহলে এই সেটটি কিনতে পারেন এক কথায় অছাম।
দেশের বাজারে ‘নোভা ২ আই’ নামে নতুন একটি স্মার্টফোন নিয়ে এসেছে হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ। এই ফোনের সামনে ও পেছনে রয়েছে ডুয়েল লেন্স ক্যামেরা। এর মধ্যে সামনে ১৩ ও ২ মেগাপিক্সেল এবং পেছনে ১৬ ও ২ মেগাপিক্সেলের দুটি করে ক্যামেরা রয়েছে। ফলে ফোনটি চমৎকার ফটোগ্রাফি বা ছবি তোলার অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীদের।
গত ৬ নভেম্বর থেকে দেশের ৬৪টি জেলায় হুয়াওয়ের সব কটি ব্র্যান্ড শপ, এয়ারটেলের সব এক্সপেরিয়েন্স সেন্টার এবং রবির সেবায় নোভা ২ আই স্মার্টফোন কিনতে পাওয়া যাচ্ছে।  এটির দাম পড়বে ২৬ হাজার ৯৯০ টাকা।
নোভা ২ আই স্মার্টফোনে হুয়াওয়ে ফুলভিউ ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ৫ দশমিক ৯ ইঞ্চি পর্দার এই স্মার্টফোনে আছে ৮-কোর কিরিন, ৬৫৯ চিপসেট, ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রোম। এর হার্ডওয়্যার ও সফটওয়্যারে রয়েছে দারুণ সমন্বয়। সেই সঙ্গে ৩,৩৪০ এমএএইচ ব্যাটারি থাকায় ফোনটি হবে খুবই টেকসই। এতে রয়েছে হুয়াওয়ের হিসেন অডিও সিস্টেম।







2671 views

Related Questions