ফাতওয়া?

আসসালামু আলাইকুম। আমার একজন ওয়াসওয়াসার রুগী বন্ধু আছে। কয়েকদিন যাবত দুটি মাসআলার সমাধানের জন্য খুব জোর করতেছে। আমার নিকট মুতা'লার কোন কিতাব না থাকায় আমি তাকে প্রশ্নগুলোর জোরালো সমাধান দিতে পারিনি তাই আপনাদের দ্বারস্হ হয়েছি। আপনাদের নিকট অনুরোধ, মাসআলাদুটির সমাধান দিয়ে দ্বীনের পথে চলার জন্য আমাদের পথকে সুগম করুন। মাসআলা নং ১ : কেউ যদি মনে মনে নিজ স্ত্রীকে উদ্দেশ্য করে বলে, “তুমি আমার জন্য হারাম” তাহলে কি তার স্ত্রী তালাক হবে? মাসআলা নং ২ : তা'লিকে ( ﺗﻌﻠﯿﻖ ) তালাকের জন্য কি তালাফ্যুজ ( ﺗﻠﻔﻆ ) শর্ত? যদি কেউ মনে মনে বলে যে, "স্ত্রী যদি ওমুক কাজ করে তাহলে সে তালাক"। অথবা তা'লিকের উক্ত বাক্যটি মুখের ভিতরে বলেছে যাতে কেবল জিহ্বা নড়েছে। কিন্তু কোন শব্দ বা আওয়াজ হয়নি। এখন যদি তার স্ত্রী উক্ত কাজটি করে পেলে তাহলে কি স্ত্রী তালাকপ্রাপ্তা হবে? অনুগ্রহপূর্বক মাসআলাগুলোর সমাধান দিলে খুবই উপকৃত হতাম। মা'আস্সালাম।
1664 views

0 Answers

Related Questions

Next steps