3 Answers
আমেরিকার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়া অঞ্চলে ১৯৮১ সালে সর্বপ্রথম এইডস রোগীর সন্ধান পাওয়া যায়।
১৯৮০ সালে অ্যামেরিকায় একদল সমকামীর দেহে অদ্ভুত একধরনের রোগ দেখা যায়। এই রোগটিই পরে এইডস নাম পায়।
এখনো পর্যন্ত সবচেয়ে পুরোনো এইডস রোগের ভাইরাস কঙ্গোর হাসপাতালের একটি ব্লাড সেম্পলে পাওয়া গেছে, যেটি ১৯৫৯/৬০ সালের।
এইডস প্রথম কেনো ছড়িয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও কিছু গবেষক ধারণা করেন বনে শিকার করতে যাওয়া কেউ হয়তো এপ্স (apes) থেকে এই ভাইরাস বয়ে আনে এবং পরে তা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে।
তবে উইকিপিডিয়ার এক তথ্যে পাওয়া যায় ১৯৮১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের লসএঞ্জেলস-এ সর্বপ্রথম এইডস শনাক্ত করা হয়। এশিয়ার মধ্যে থাইল্যান্ডে ১৯৮৪ সালে প্রথম এইডস লক্ষ্য করা যায় এবং মায়ানমার ও ভারতীয় উপমহাদেশে ১৯৮৬ সালের মধ্যেই এর প্রাদুর্ভাব ঘটে।
বাংলাদেশে সর্বপ্রথম এইডস শনাক্ত হয় ১৯৮৯ সালে।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy