পলিটেনিক এ ইলেকট্রনিক্স নিয়ে পড়লে কি হওয়া যায়?
আমি পলিটেকনিকে ইলেকট্রনিক্স নিয়ে পড়তেছি এখন ইলেকট্রনিক্স নিয়ে পড়লে কি কি চাকুরি করতে পারবো।
2774 views
1 Answers
কর্মদক্ষতাই সফল ক্যারিয়ারের হাতিয়ার। এই শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি হবে। তাই চাকরি তোমায় খুঁজবে। সরকারি ও বেসরকারি ক্ষেত্রে রয়েছে চাকরির বিশাল সুযোগ। সরকারি চাকরিতে উপ-প্রকৌশলী থেকে প্রধান প্রকৌশলী পর্যন্ত হতে পারবে। পাওয়ারহাউজ, বিদ্যুৎ বিতরণ কোম্পানি, টেক্সটাইল, সিরামিক, বিভিন্ন কলকারখানা, টেলিকমিউনিকেশন কোম্পানিতে চাকরির সুযোগ রয়েছে। শুরুতে বেতন হতে পারে ৮ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত। এছাড়াও নিবন্ধনের মাধ্যমে প্রাইমারি ও হাইস্কুলে শিক্ষকতাও করা যাবে। দেশের বাইরে গিয়েও ভাল চাকরি করে ৩০ হাজার থেকে প্রায় ১ লাখ পর্যন্ত আয় করা সম্ভব। দক্ষতার উপর নির্ভর করবে বেতনের পরিসীমা।
2774 views
Answered