root করার জন্য কি কি প্রয়জন?
2 Answers
আপনি model বলেননি তাই আমি দুই টা পদ্ধতির কথা বলবো ।
Samsung,Nexus,HTC,ZTE,SONY,LG,Huawei ডিভাইসের লিস্ট
প্রথম পদ্ধতি - মোবাইলের মাধ্যমে রুটঃ এ পদ্ধতীতে দেখাবো কিভাবে Kingroot অ্যাপ দিয়ে মোবাইলের মাধ্যমে খুব সহজে আপনার এন্ড্রয়েড ফোন রুট করবেন। এন্ড্রয়েড ফোন রুট করার জন্য বর্তমান সময়ে এটি খুবই সহজ এবং জনপ্রিয় একটি অ্যাপ। এটি শুরুর দিকে Chines Version ছিল। অল্প কিছু দিন হয়েছে এর English Version বের হয়েছে। এটি দিয়ে মাত্র এক ক্লিক করেই আপনার ফোনটি রুট করতে পারবেন। এটি দিয়ে অনেকট আপডেট ভার্সন পর্যন্ত রুট করা সম্ভব।
প্রথমে এখান থেকে (4.6.0 Updated) অ্যাপটি করেডাউনলোড করুন ।
ইনস্টল হওয়ার পর অ্যাপটি অপেন করলে কিছুক্ষনের মধ্যে আপনার মোবাইলটি স্ক্যান হবে এবং নিচের চিত্রটি শো করবে। (নোটঃ কিছু কিছু মোবাইলে নেট কানেকশন লাগতে পারে। কাজেই নেট কানেকশন অন করে রাখাটা ভালো)।
এখানের নীল রংয়ের Try it বাটনে ক্লিক করলে ফোনের রুট Status Verify শুরু করবে।
নীল কালারের Start Root বাটনে ক্লিক করলে আপনার মোবাইল রুট হওয়া শুরু করবে।
১০০% না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটি কমপ্লিট হতে ২/৩ মিনিট সময় নিতে পারে। ১০০% হয়ে গেলে Success ম্যাসেজ শো করবে।
কম্পিউটার এর মাধ্যমে কিভাবে এন্ড্রয়েড মোবাইল রুট করবেন
তৃতীয় পদ্ধতী - কম্পিউটারের মাধ্যমে রুটঃ এটি সম্পূর্ণ নিরাপদ অর্থাৎ মোবাইল ব্রিক করার কোন প্রকার ঝুকি নেই। এ পদ্ধতিতে এন্ড্রয়েড এর যে কোন ভার্সন-কে রুট করতে পারবেন। সর্বশেষ ভার্সন পর্যন্ত এটি অনায়াসে রুট করতে সক্ষম।
Kingo Android Root সফটওয়ারটি আপনার কম্পিউটার ডাউনলোড করে ইনস্টল করে নিন।
ইনস্টল করার পর সফটওয়ারটি রান করলে নিচের চিত্রের মত শো করবে।
এখন আপনাকে ছোট একটা কাজ করতে হবে। মোবাইলের Developer Options অন করে Enable USB Debugging এ ঠিক চিহ্ন দিতে হবে। এটি করার জন্য আপনার মোবাইলে Settings থেকে Developer Options যেতে হবে।
তারপর USB Cable এর মাধ্যমে আপনার মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট করুন।
কানেক্ট হওয়ার পর এটি অটোমেটিক্যালি ড্রাইভার ডাউলোড করে ইনস্টল করে নেবে। এর জন্য অবশ্যয় আপনার কম্পিউটারটি ইন্টারনেট এর সাথে কানেক্টেট থাকতে হবে।
ড্রাইভার ইনস্টল হওয়ার পর মোবাইলটি কম্পিউটার থেকে ডিসকানেক্ট করে আবার কানেক্ট করলে।
এখানে শুধু ROOT এ ক্লিক করলেই আপনার মোবাইলটি রুট হতে শুরু করবে। এর মধ্যে আপনাকে কিছুই করতে হবে না। রুট হওয়ার অপশন শো করতে থাকবে। (রুট হওয়ার জন্য ২-৩ মিনিট সময় নিতে পারে)
রুট কমপ্লিট হওয়ার পর ম্যাসেজ শো করলে Finish Button এ ক্লিক করতে হবে।
তারপর আপনার মোবাইলটি রিস্টার্ট করুন।
অনেক মোবাইল এই পদ্ধতি root নাও হতে পারে।
আপনার ফোন রুট করতে, Kingroot এপ প্রয়োজন হবে যেটা আপনি প্লে স্টোরে পাবেন, এবং সেখানে এটার ব্যাবহারের নিয়ম দেওয়া আছে। ধন্যবাদ