Memory Card-এর কোন ফোল্ডর'ই ডিলিট হচ্ছেনা কিন্তু  Format হচ্ছে এবং কিছুক্ষণ পর পুনরায় আবার Recovere হয়ে যাচ্ছে কেন??

3820 views

5 Answers

মেমরিটি দ্রুত বাদ দিয়ে দিন এটি মোবাইলের ক্ষতি করতে পারে

3820 views

আপনি কোন বাটন মোবাইল দিয়ে ফরমাট করে দেখতে পারেন।আাশা করি কাজ হবে।

3820 views

নষ্ট মেমোরি কার্ড ঠিক করার উপায়: প্রথমে আপনি একটি বোতল নিবেন এবং বোতল ভর্তি পানি রাখবেন । তারপর আপনি ঐ বোতলে মেমোরি কার্ডটি রাখবেন। রাখার পর বোতলটি ফ্রীজের ভিতর ২৪ ঘন্টা বা বরফ হতে যতক্ষণ সময় লাগে । তারপর বোতলটি একটি ফেনের নিচে বরফ গলাতে হবে । বরফ পানি হয়েগেলে আপনার মেমোরি কার্ডটি ঠিক হওয়ার সম্ভাবনা ৭৫%

3820 views

বিভিন্ন কারনে ইউএসবি ডিস্ক (ফ্ল্যাশ ডিস্ক) ফরম্যাট দেয়ার প্রয়োজন পড়ে। কিন্তু অনেক সময় ভাইরাস বা অন্য কারনে ইউএসবি ডিস্ক (পেন ড্রাইভ, মেমরি কার্ড ইত্যাদি) ফরম্যাট নিতে চায় না। তবে নিচের পদ্ধতিগুলোর যে কোন একটি অ্যাপ্লাই করলে ইউএসবি ডিস্ক সহজেই ফরম্যাট হবে।

১) কমান্ড প্রম্পট ব্যবহার করেঃ

এটি পেন ড্রাইভ/ মেমরি কার্ড ফরম্যাট করার সবচেয়ে কার্যকরী পদ্ধতি।

এক্ষেত্রে, যা করতে হবেঃ

প্রথমে Start থেকে Run এ গিয়ে "cmd" লেখাটি টাইপ করে এন্টার দিন।

যে উইন্ডোটি আসবে সেখানে লিখুন " Format K: "। লক্ষ্য করুন ইউএসবি ডিস্কটি K ড্রাইভ হিসেবে কাজ করছে বলে "Format K:" লেখা হয়েছে।

এন্টার দিন।

একটি উইন্ডো আসবে। এখানে "Y/N" চাইলে "Y" টাইপ করে এন্টার দিয়ে ডিস্কটি পুনরায় নরমালি ফরম্যাট দিয়ে দেখুন ফরম্যাট নিচ্ছে।

২) এনটিএফএস ফরম্যাটঃ

পেন ড্রাইভ/ মেমরি কার্ডকে সাধারনত Fat 32 ফাইল অবস্থায় ফরম্যাট করা হয়। তবে Fat 32 এ সমস্যা হলে ডিস্কটিকে  NTFS এ ফরম্যাট করা যায়।

এজন্য My Computer থেকে পেন ড্রাইভ/ মেমরি কার্ড এর উপর ডান বাটন ক্লিক করে Properties> Hardware এ গিয়ে পেন ড্রাইভ/ মেমরি কার্ডটি নির্বাচন করতে হবে।

এরপর Properties> Policies থেকে Optimize for performance নির্বাচন করে ok ক্লিক করতে হবে।

৩) উইন্ডোজের ডিস্ক ম্যানেজমেন্ট বা ডস ফরম্যাট ব্যবহার করেঃ

এক্ষেত্রে Start থেকে Control Panel এ গিয়ে Administrative Tools এ দুই বার ক্লিক করতে হবে। তারপর Computer Management এ দুই বার ক্লিক করতে হবে। এখন বাঁ পাশ থেকে Disk Management এ ক্লিক করলে ডান পাশে পেনড্রাইভ/ মেমরি কার্ডসহ সব কটি ড্রাইভের লিস্ট দেখাবে। সেখান থেকে পেন ড্রাইভ/ মেমরি কার্ড এর উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ফরম্যাট করলে পেনড্রাইভ ফরম্যাট হবে।

৪) সফটওয়্যার ব্যবহার করেঃ

উপরের কোন পদ্ধতিতে ইউএসবি ডিস্ক ফরম্যাট না হলে HP USB Disk Storage Format Tool সফটওয়্যারটি ব্যবহার করে দেখতে পারেন। এই টুল দিয়ে ইউএসবি ডিস্ককে ডস স্টার্টআপ ডিস্কও বানানো যাবে। সফটওয়্যারটির ব্যবহার খুবই সহজ। মাত্র ২ মেগাবাইটের সফটওয়্যারটি।


  নোকিয়া সিম্বিয়ান ফোন যেমন- N70, 73, 6120 classic এই টাইপের ফোন দিয়েও ট্রাই দিতে পারেন।

 এগুলোর কোনটায় কাজ না হলে, এটার চিন্তাভাবনা বাদ দিন। ধন্যবাদ।

3820 views

১।ভাইরাস ২।ফাইল সিস্টেমের সমস্যা ।

3820 views

Related Questions