একটি কাটাকাটি খেলার চিত্র দেওয়া হল। কে আগে দিয়েছে সেটা জানা ছাড়াই বের করতে হবে, খেলাটা কে জিতবে, O না X?

4339 views

4 Answers

প্রথমে যে চিহ্ন বসিয়েছে সেই জিতবে।

4339 views

যে আগে দিয়েছে সে জিতবে..

4339 views

0 জিতে যাবে।100% নিশ্চিত

4339 views
X X _
X O _
O O _

যদি O আগে চাল দিয়ে থাকে, তাহলে তার প্রথম দুটি চাল হতে পারে নিম্নরূপ-

_ _ _
_ _ _
O O _

 অথবা, 
_ _ _
_ O _
O _ _


অথবা,
_ _ _
_ O _
_ O _

এখানে প্রথম দুটি ক্ষেত্র সত্য হলে O তৃতীয় চালে জিতেই যেতো, তাই এ দুটো শর্তবিরোধী।

এবার শেষের প্যাটার্নের সাথে মিলিয়ে X এর প্রথম দুটি চাল হতে পারে-
X _ _
X O _
_ O _

এরকম হলে পরবর্তী চালেই O জিতে যেতো, তাই এটি শর্তবিরোধী।

অথবা,

_ X _
X O _
_ O _

এটা সত্য হলে O তার পরবর্তী চাল নিচের বাম দিকে দিতো। X তখন তার তৃতীয় চাল উপরে ডান দিকে দিয়ে O কে আটকাতো, কিন্তু উপরে ডান দিকে কোনো চাল দেয়া হয়নি। সুতরাং, এটিও শর্তবিরোধী।

অথবা,
X X _
_ O _
_ O _

এটি সত্য হলে O তার পরবর্তী চাল উপরে ডান পাশে দিয়ে X কে আটকাতো, কিন্তু O এর তৃতীয় চাল ওখানে দেয়া হয়নি। অর্থাৎ, এটিও শর্তবিরোধী।


দেখা যাচ্ছে O প্রথম চাল দিয়েছে ধরে নিলে কোনো কনফিগারেশনই শর্ত মেনে চলেনা, তাই নিশ্চিতভাবে বলা যায় X-ই প্রথম চাল দিয়েছিলো।

সুতরাং বিজয়ী X।




4339 views