নামাযের সময় সম্পর্কে কিছু জিগেসা?

নামাযের ক্যালেন্ডারে লিখা- (২০ ডিসেম্বর,২০১৭) ●ফজর শুরু -৫:১৮/ফজর শেষ-৬:৩২ ●সূর্যোদয়-৬:৩৮ আজ ফজরের নামায জামাতে পড়েছি ৬ টায়, এবং ইমাম সাহেব বলল আগামিকাল ৬ টা ৫ মিনিটে থেকে জামাত শুরু হবে... প্রশ্ন ১ :-আগামিকাল ৬ টা ৫ মিনিটে ফজরের নামায এটা কিভাবে নির্ধারণ করল? প্রশ্ন ২ :- ফজর শুরু ৫:১৮ মিনিটে তবে আমরা কেন ৬ টায় নামায পড়ি? প্রশ্ন ৩ :- সূর্যোদয় ৬:৩৮ মিনিটে সেহেতু ৬:৩৮ মিনিট হওয়ার আগে পর্যন্ত ফজরের নামায আদায় করা যাবে (মানে ৬ টা ৩৭ মিনিট পর্যন্ত) কিন্তু ফজর শেষ ৬:৩২ মিনিটে এটা লিখা কেন? প্রশ্ন ৪ :- নামাযের সময়সূচী নির্ধারণ সম্পর্কে আরও কিছু জানা থাকলে অবশ্যই বলবেন, খুবই উপকৃত হবো...
3020 views

1 Answers

ফজর নামাজের মুস্তাহাব সময় হলো যখন হালকা পরিষ্কার অর্থাৎ অন্ধকার কিছুটা কেটে যাবে তখন।এতুটুকু সময় হাতে রেখে নামাজ শুরু করা মুস্তাহাব যে প্রথমবার নামাজ কোন কারণে নষ্ট হলে পুনরায় ওয়াক্ত শেষ হওয়ার আগে যেন সুন্নত কেরাত দিয়ে নামাজ শেষ করা যায়।সুন্নাত কেরাত হলো বড় সুরা পড়া।ক্যালেন্ডারের সময় কখনো ১/২ মিনিট ভুল হতে পারে তাই সতর্কতা বশত নামাজের শেষ সময় কিছুটা আগে নির্ধারণ করে দেয়া হয়েছে।

3020 views Answered

Related Questions

Next steps