1 Answers
ভালো দূরবীক্ষন যন্ত্র বা টেলিস্কোপ সাধারণত অনেক দামী হয় যা লাখ টাকার উপরে তবে এখন বাজারে কম দামের টেলিস্কোপও পাওয়া যায়। এই গুলোর মধ্যে অরিয়ন, তাকাহাসি, সেলেস্ট্রন, মীড প্রভৃতি বিশ্ব বিখ্যাত। টেলিস্কোপ ধরণ অনুযায়ী নানা দামের হয়ে থাকে। মূলত আপনি ১০,০০০ হতে কয়েক লক্ষ টাকা দামের টেলিস্কোপ ঢাকা হতে কিনতে পারেন। কিছু টেলিস্কোপ আছে যেগুলোর দিয়ে পৃথিবীর ভেতরেই বিভিন্ন জিনিস দেখা যায়। ঊঁচু পর্বতের তলায় দাড়িয়ে এক টানে চূড়াটাকে কাছে টেনে আনা যায় এমন টেলিস্কোপও আছে। চাঁদ ভালভাবে দেখতে পারবেন এমন টেলিস্কোপ পাওয়া যাবে ৩৫০০০টাকা থেকে শুরু করে ৪,০০,০০০টাকার মধ্যে। আর সাধারণ দূরত্বে দেখতে চাইলে ১৮,০০০ থেকে ২৫,০০০ টাকা দামের টেলিস্কোপই যথেষ্ট। সৌখিন জোতির্বিদদের জন্য বাজারে আছে নানান রকম টেলিস্কোপ। কোনটা দিয়ে স্পষ্ট দেখা যায় চাঁদ। কোনটা দিয়ে আবার একলাফে চলে যাওয়া যায় আলোকবর্ষ দূরের গ্রহনক্ষত্রে। যেখানে টেলিস্কোপ কিনতে পাওয়া যাবেঃ প্রায় এক বছর আগে দেখেছিলাম কম দামের টেলিস্কোপ পাওয়া যেত যা ৪৫০০ টাকার মধ্যে পাওয়া যেত। তবে শুনেছি এই গুলো খুব একটা ভালো ছিল না। হাতে তৈরি করা ছিল। ঢাকাতে অনেক দোকানেই পাওয়া যায়। স্টেডিয়াম মার্কেটের দোকানে পাওয়া যায়। তাছাড়া বিক্রয় ডট কমেও দেখতে পারেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy