আইন ও সাহায্য?
একটি মেয়ের দুইটি মেয়ে বাচ্চা বয়স যথাক্রমে ৬ও১০এর সাথে কিছু দিন পরকীয়া প্রেম। তারপর মেয়েটি তার স্বামি কে তালাক নামা পাঠায়।তারপর আমি মেয়েটিকে বিয়ে করি। সংসার করি ৬মাস। একদিন মেয়েটিকে মিথ্যা সংবাদ দেয় তার বাচ্চা অ্যাকসিডেন্ট করেছে।মেয়েটি তার বাচ্চাকে দেখতে যায় তখন মেয়েটিকে আটকে রেখে একটি গ্রাম্য শালিস এর মাধ্যমে মেয়েটিকে আগের স্বামির হাতে তুলে দেয়।এখন কোন আইনের মাধ্যমে আমি কি তাকে পেতে পারি। সাহায্য করবেন।
2942 views
1 Answers
প্রথমত,আপনাকে এ বিষয়ে কোনরূপ পরমার্শ দিতে বিবেকে বাঁধছে,তবুও মোটের উপর সামান্য একটা পরামর্শ দিচ্ছি।আপনার বিষয়টা মোটামুটি জটিল পর্যায়ে আছে।আপনি যদি আইনসম্মত ভাবে বিয়ে করে থাকেন নিশ্চয় আপনার কাছে কাবিন নামা আছে।এবং আপনার বিবাহিত স্ত্রী তার আগের স্বামীকে যে তালাক নামা বা উকিল নোটিশ (যদি তা আইন সম্মত হয়) প্রদান করেছে সেই তালাক নামা এবং বিয়ের কাবিন উপস্থাপন করে নিম্ন আদালতে মামলা করুন।তবে মামলা করার আগে অবশ্যই ভালো,অভিজ্ঞ কোন এ্যাডভোকেট এর সাথে পরামর্শ করবেন।
2942 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy