2 Answers
আধুনিক পদার্থ বিজ্ঞানে থিওরিটিক্যালি টাইম ট্রাভেলিং (সময় ভ্রমণ) পসিবল। থিওরি অফ রিলেটিভিটিতে বলাই আছে কেউ যদি অনেক দূরের কোন গ্রহ বা নক্ষত্রে আলোর কাছাকাছি বেগে ভ্রমণ করে তবে সে কয়েকশো বছর ভবিষ্যতে যেতে পারে আর এতে মাত্র কয়েক বছর ব্যয় হবে। সো বলাই যায় যে ভবিষ্যতে ভ্রমণ করা থিওরিটিক্যালি পসিবল!!! কিন্তু অতীত? আমি যদি এখন ৯০ এর দশকে ফিরে যাই; তার মানে এই হবে যে আমি আমার অতীতে ফিরে যাব! কিন্তু যদি ৮০-র দশকে যাই? তবে কি হইল? ওই টাইমে তো আমার জন্মই হয় নাই! সায়েন্স ফিকশনে এই ধরনের প্যারাডক্স এড়াতে সাধারণত দুধরনের পথ অবলম্বন করা হয়: ১. আপনি অতীতে যাবেন কিন্তু কিছু বদলাতে পারবেন না। ওই টাইমলাইন বাস্তব নয় তবে প্রকৃতর সাথে সমান্তরাল। ২. আপনি অতীত বদলাতে পারেন আর এতে করে বর্তমান (ভবিষ্যৎ!!!) বদলে যাবে!! ২ নং এর ক্ষেত্রে সবচেয়ে বড় প্রশ্ন তোলে যে কনসেপ্টটি তার নাম হল ‘গ্র্যাণ্ডফাদার প্যারাডক্স’ মনে করেন, কেউ যদি অতীতে গিয়ে তার নিজের জন্মের আগেই নিজের মা-বাবা-দাদা-দাদিকে (কিংবা এমনকি নিজেকেই) হত্যা করে আসে – তাহলে তার টাইম-ট্রাভেলটাই তো মিথ্যা হয়ে যায়, কেননা তার জন্মই হয়নি। কিংবা ধরুন, কেউ যদি মানব-বিবর্তনের আদি পর্যায়ে গিয়ে মানব প্রজাতির পূর্ব-প্রাণীগুলিকেই নিকেশ করে দিয়ে আসল যাতে এই দুনিয়াতে আর কোন প্রাইমেটই না জন্মায় এবং ফলত মানবজাতির অভ্যুদয়ই না ঘটে – তখন টাইম-ট্রাভেলের কি হবে? ভবিষ্যতমুখী টাইম-ট্রাভেলের বেলাতেও এরকম কথা চিন্তা করা যেতে পারে। টাইম-ট্রাভেলাররা ভবিষ্যতে গিয়ে ভবিষ্যতের অবস্থা জেনে ফিরে এসে নিজেদের বর্তমানের কর্মকাণ্ড যদি এমন ভাবে বদলে ফেলে যাতে ঐ ভবিষ্যৎ আর আদৌ না আসে, তখন যে ভবিষ্যতে ওরা গিয়েছিল ওটার কি হবে? মিথ্যে হয়ে যাবে, নাকি ওদের টাইম-ট্রাভেলটাই মিথ্যে হয়ে যাবে।
বিজ্ঞান কিছু পদ্ধতি প্রকাশ করেছে কিন্তু বিজ্ঞানই আবার বলেছে এই গুলো আদো সম্ভব নয় ॥ পৃথিবীর সর্বোচ্চ গতির সীমা অতিক্রম করাই সময় ভ্রমন,যা আদো সম্ভব নয় ॥আবার Warm hole একটি পদ্ধতি যার মাধ্যমে অন্য সময়ে যাওয়া যায়॥এটাও সম্ভব নয় ॥আসল কথা বিজ্ঞান বুজিয়ে দিয়েছে সময় ভ্রমন অসম্ভব ॥ কারন সময় একটি মরিচিকা এটি কোন পথ বা রাস্তা নয় যে সামনে কিংবা পিছনে চলে যাবো॥যদিও অপ্রাশগিক,শেষ কথা,বিজ্ঞান প্রমান করেছে যে পৃথিবী একসময় ধ্বংস হবে , যদি সময় ভ্রমন সম্ভব হয়, তাহলে পৃথিবী ধ্বংসের আগে সময় ভ্রমন করে অতীতে চলে আসতো সকল মানুষ ॥তাহলে মানুষ কখনোই মারা যেত না
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy