মুখমন্ডলের ব্রনের সমস্যা?

আমার মুখমন্ডলে ২ দিন আগে কিছু ব্রন উঠেছিল। গতকার সেই ব্রনগুলোকে স্পর্শ করলে ব্যাথ্যা লাগতো। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ব্রনগুলো দিয়ে পুঁজ বের হচ্ছে আর ব্রনের জায়গাটা অনেক ফুলে গেছে। * এই ব্রনের সমস্যা থেকে মুক্তির উপায় জানাবেন? please
3032 views

6 Answers

ব্রণ থেকে মুক্তির উপায় হলো।১.আপনি পেয়াজ ব্যবহার করে দেখতে পারেন।পেয়াজ কেটে ভাগ করে একটি টুকরা নিয়ে মুখে লাগালে ব্রণ কমবে।২.পেপে পাকা পেপে মুখে লাগালে ব্রণ কমবে।তুলসি পাতা মুখে লাগালে ব্রণ কমবে।আর আপনি সবুজ শাকসবজি খেতে পারেন।এইসব খাবার আপনার ভিতর থেকে ব্রণের উপদ্রব কমাবে।দিনে প্রচুর পানি পান করুন।আর রাত বেশি করে ঘুমালে মুখে ব্রণ হয়।তাই যলদি ঘুমাবেন।আর ব্রণ হলে বাহিরের খাবার খাবেন না।ঘরের খাবার খাবেন।এতে আপনার মুখের ব্রণ কমবে।

3032 views Answered

কিছু নিয়ম অবলম্বন করলেই ব্রণ থেকে রক্ষা পাওয়া সম্ভব। অনেকের ধারণা, কোনো বিশেষ খাবার খেলেই ব্রণ হয়ে থাকে। আসলে এটি ঠিক নয়। কোনো খাবার খেলে যদি ব্রণের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে তবে সে খাবারটি বাদ দিতে হবে। তবে প্রচুর ফলমূল ও পানি খেতে হবে। মুখে বেশি ব্রণ থাকলে রাসায়নিক কোনো উপাদান বা কসমেটিক ব্যবহার করা ঠিক নয়, যথাসম্ভব প্রাকৃতিক বা হারবাল জিনিস ব্যবহার করা ভালো কারণ এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বেশির ভাগ ব্রণ নিজস্ব পরীক্ষার মাধ্যমে সেরে ফেলা সম্ভব। ব্রণ হলে কী করবেন: দিনে দুই-তিনবার হালকা সাবান বা ফেসওয়াশ দিয়ে মুখ ধোবেন। ব্রণে হাত লাগাবেন না। তেল ছাড়া অর্থাৎ ওয়াটার বেসড মেকআপ ব্যবহার করবেন। মাথা খুশকিমুক্ত রাখার চেষ্টা করুন। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন এবং নিজের জন্য আলাদা তোয়ালে রাখুন। রাতে ঠিকমতো ঘুমানোর চেষ্টা করুন। মানসিক চাপ পরিহার করুন। প্রচুর পরিমাণে ফল, সবজি খান ও প্রচুর পানি পান করুন। কোষ্ঠকাঠিন্য থাকলে তা দূর করতে হবে। ঝাল-মশলাযুক্ত ও তৈলাক্ত খাবার এড়িয়ে চলতে হবে। পুষ্টিহীনতায় ভুগলে প্রোটিন ও ভিটামিন সমৃদ্ধ খাবার খেতে হবে। ব্রণ হলে কী করবেন না: রোদে বেরুবেন না, রৌদ্র এড়িয়ে চলুন। তেলযুক্ত ক্রিম বা ফাউন্ডেশন ব্যবহার করবেন না। ব্রণে হাত লাগাবেন না। ব্রণ খুঁটবেন না। চুলে এমনভাবে তেল দেবেন না যাতে মুখটাও তেলতেলে হয়ে যায়। ব্রণ হলে একেবারেই আচার খাবেন না। তবে মিষ্টি চাটনি খেতে পারেন। বেশি পরিমাণে নিরামিষ খাবার খান। আমিষ খাবার যতটা সম্ভব না খাওয়ার চেষ্টা করুন। ডেইরি প্রোডাক্টসের মধ্যে হরমোনাল উপাদান বেশি পরিমাণে থাকে বলে তা খুব সহজে রক্তের সঙ্গে মিশে যায়। এ কারণেই পনির, দুধ এবং দই কম খান। কোল ড্রিঙ্কস খাওয়া একেবারেই বন্ধ করে দিন। আয়ুর্বেদের মতে অতিরিক্ত ক্রোধের ফলে শরীরে পিত্ত সঞ্চিত হয়। তাই ক্রোধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। কেন ব্রণের চিকিৎসা করাবেন: ব্রণ হলে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। কারণ চিকিৎসা না করালে অনেক সময় ব্রণ ত্বকের মারাÍক ক্ষতি করতে পারে। ত্বকে গভীর প্রদাহ সৃষ্টি হতে পারে। আর ব্রণ হলে চেহারা খারাপ দেখানোর কারণে অনেকে হতাশ হয়ে যায়।

3032 views Answered

আপনি Assure ফেসওয়াশটি দিনে দুইবার ব্যবহার করবেন।তাহলে আপনার ব্রণ সমস্যার সমাধান হয়ে যাবে।

3032 views Answered

আপনি রসুন ঘষতে পারেন ৷ এটি ব্রন দুর করতে সক্ষম ৷

3032 views Answered

আপনি ব্রণের জন্য Betnovet-N ক্রিমটি ব্যবহার করুন।এর দাম ৩৪ টাকা।আশা করি এটি লাগালে আপনার ব্রণ কমে যাবে।

3032 views Answered

আমি নিজে উপকার পেয়েছি, আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন, প্রতিদিন ২বেলা করে, "বেটনিলান"ট্যাবলেট  ১মাস গ্রহণ করুন,দাম প্রতি পাতা ৮টাকা। সাথে ভাল ব্রান্ডের ফেসওয়াশ ব্যবহার করুন। ধন্যবাদ।

3032 views Answered

Related Questions

Next steps