ওয়েব এড্রেস এরvআগে www ব্যবহারের করা হয় কেন 

2934 views

2 Answers

www হলো world wide web. বিশ্বের যেকোন তথ্য কে খুঁজে বের করার জন্য www ব্যবহার করা হয়।

2934 views

World Wide Web কে সংক্ষেপে www বা w3 বলা হয় যা সাধারণভাবে ওয়েব নামেই বেশি পরিচিত। এটি ইন্টারনেটে আন্ত:সংযোগকৃত হাইপারটেক্সট ডকুমেন্টসমূহ সম্বলিত একটি পদ্ধতি। ওয়েব ব্রাউজারের মাধ্যমে যে কেউ ওয়েব পেজসমূহ প্রদর্শন করতে পারে যেটি টেক্সট, ইমেজ, ভিডিও এবং অন্যান্য মাল্টিমিডিয়া কন্টেন্টগুলো বহন করে। হাইপারটেক্সট সিস্টেমগুলোর ধারণাকে কাজে লাগিয়ে ইংরেজ পদার্থবিদ স্যার টিম বার্নার্স লি (Sir Tim Berners-Lee) যিনবূি বর্তমানে World Wide Web কনসোর্টিয়াম এর ডিরেক্টর তিনি ১৯৮৯ সালের মার্চ মাসে একটি প্রস্তাব লিখেন যা পরবর্তীতে World Wide Web এ রূপ লাভ করে। সুইজারল্যাণ্ডের জেনেভাতে অবস্থিত ‘ইউরোপিয়ান অর্গাজাইনেশন ফর নিউক্লিয়ার রিসার্চ‘ যা CERN নামেই বেশি পরিচিত সেখানে কাজ করার সময় তিনি বেলজিয়াম কমপিউটার বিজ্ঞানী রবার্ট কাউলিয়াউ এর সাথে যোগদান করেন। ১৯৯০ সালে তারা 'HyperText[...] to link and access information of various kinds as a web of nodes in which the user can browse will' নামে একটি প্রস্তাব রাখেন এবং ওই বছরের ডিসেম্বরেই সেই ওয়েবটি রিলিজ করেন। World-Wide-Web এরপর বিশ্বের বিভিন্ন স্থানে ওয়েব পেইজ তৈরীর কাজ পুরোদমে শুরু হয়। বর্তমানে বিশ্বে কোটি কোটি ওয়েব সাইট রয়েছে। প্রতিদিনই যুক্ত হচ্ছে হাজার হাজার ওয়েব সাইট। ওয়েব এর ধারণাটি কাজে লাগানোর জন্য স্যার টিম বার্নার্সলি কে ওয়েব এর জনক বলা হয়ে থাকে।

2934 views

Related Questions