আমরা বাচ্চা নিতে চাই?
1 Answers
মাসিক চক্র গননা করা হয় মাসিকের প্রথম দিন থেকে । কখনো কারো কারো মাসিকের পর ‘ওভুলেশন(ডিম্বানু উৎপাদন)’ হবে এবং তার ১০-১৬ দিন পর আবার মাসিক হবে । গড়ে চক্রটি ২৮ দিনের, তবে কম বা বেশি হতে পারে । মাসিক চক্র নিয়মিতভাবে ২৮ দিনের না হলে একথা কখনই জোর দিয়ে বলা যাবেনা যে কারো গর্ভাশয় ১৪ দিনের দিনই গর্ভধারনের জন্য তৈরী । যদি কারো মাসিকচক্র ৩৫ দিনের হয় তাহলে তার জন্য তা হবে ১৯-২৫ তম দিনের মধ্য , আর কারো চক্র ২৩ দিনের হলে তা হবে ৭-১৩ তম দিনের মধ্যে ।
যেহেতু শুক্রানু ডিম্বনালীতে ২-৩ দিন পর্যন্ত বাঁচতে পারে তাই যাদের মাসিকচক্র অনিয়মিত তাদের পরামর্শ দেয়া হয় প্রতি দুই দিন পর পর সহবাস করতে , এতে গর্ভধারনের সম্ভাবনা বৃদ্ধি পায় ।
যদি আপনার মনে হয় আপনার ওয়াইফ গর্ভবতী তাহলে আপনার ওয়াইফের শেষ মাসিকের তারিখের সাথে হিসাব করুন এবং নিশ্চিত করুন ।