1 Answers
আপনার Symphony মোবাইলত আর Samsung বানিয়ে ফেলতে পারবেন না। তবে আপনি চাইলেই আপনার Symphony মোবাইল দিয়ে Samsung মোবাইলের মজা নিতে পারবেন। সেক্ষেত্রে আপনার ফোনটি রুট করা থাকতে হবে। রুট সম্পর্কে আপাতত বেশি না বলি। শুধু এতটুকুই জেনে রাখুন যে রুট করার মাধ্যমেই আপনি আপনার ফোনের প্রকৃত মালিক হতে পারবেন। আপনার ইচ্ছামত ব্যবহার করতে পারবেন আপনার ফোন। ত রুট করতে চাইলে আপনি Kingroot অ্যাপটি আপনার ফোনে ইন্সটল করে নিন। এবার নেট কানেকশন চালু রেখে অ্যাপ ওপেন করুন। একটা বাটন Try to root নামে পাবেন। অইটাতে ক্লিক করে আপনার ফোনটি ৫-১০ মিনিটের জন্য ছেড়ে দিন। তাহলেই আপনার ফোন রুট হয়ে যাবে।
এবার আপনার ফোনে Flashify নামে অ্যাপটি ইন্সটল করে নিন। তারপর গুগলে সার্চ করে আপনার ফোনের জন্য একটা কাস্টম রিকভারি ডাউনলোড করে তা ফ্ল্যাশিফাই অ্যাপ দিয়ে ফ্ল্যাশ করে নিন। এরপর আপনার পছন্দমত একটা সামসাংএর কাস্টম রম আপনার ফোনের জন্য ডাউনলোড করে নিন।
এবার ফোনটি অফ করে রিকভারি মুডে প্রবেশ করুন। এক্ষেত্রে আপনার ফোনের ভুলিয়ম আপ+পাওয়ার বাটন একসাথে চাপুন। তারপর আপনার ফোন রিলভারি মুডে চলে যাবে। সেখান থেকে আপনার ফোনটি একবার ফরমেট করে নিন। এরপর install a zip এ ক্লিক করে আপনার কাস্টম রমটি নির্বাচন করে দিন। তাহলেই কাস্টম রম ইন্সটল হওয়া শুরু হবে।
ইন্সটল শেষে ফোনটি একটি রিবুট দিয়ে একেবারে নতুন স্টাইলের একটা ফোন ইউজ করা শুরু করুন।
সতর্কতাঃ
- সম্পূর্ণ কাজটি করার সময় আপনার ফোনে সর্বনিম্ন ৬০-৭০% চার্জ রাখবেন।
- মূল রিকভারি ও রম-এর ব্যাকআপ অবশ্যয় রাখবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy