ডেন্টাল টেকলজিস্ট হয়ে কি চেম্বার স্থাপন সম্ভব?
আমি মেডিকেল টেকনোলজি (ডেন্টাল) এ প্রথম বর্ষে পড়ছি।আমি কি পাস করে প্রাইভেট চেম্বার দিয়ে প্রাইভেট প্রেকটিস সম্ভব?চেম্বার স্থাপন করে?নাকি আইনি ঝামেলা হবে?এবং চেম্বার স্থাপনে কত টাকা খরচ হবে?
2699 views
1 Answers
একসময়ে দেওয়া যেত ।কিন্তু বর্তমান প্রেক্ষাপটে না দেওয়া সমীচীন । কেননা BMDC এর নীতিমালা অনুযায়ী নূন্যতম BDS ডিগ্রি অর্জন ব্যতিত ডেন্টাল ক্লিনিক স্থাপন, চিকিৎসা দেওয়া কিংবা পরামর্শ দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ । আর এ অপরাধে অভিযুক্ত হলে ৩ বছর সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা ১ লক্ষ টাকা দণ্ড বা উভয় দণ্ডে দন্ডিত হবেন।
2699 views
Answered