1 Answers
- চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি_ ব্যাখ্যা কর। উত্তরঃ অংশীদারি আইনে চুক্তির যে অবস্থান এবং সংগঠন পরিচালনায় চুক্তির গুরম্নত্ব ও তাৎপর্য হতে জোরালোভাবে বলা যায় চুক্তিই অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি এবং উদ্যোক্তাদের মধ্যে চুক্তি থেকেই অংশীদারি ব্যবসায়ের জন্ম। কেবলমাত্র মুনাফা লাভের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তির মিলিত সংগঠনকে অংশীদারি সংগঠন বলা যাবে না, যতক্ষণ পর্যনত্ম তাদের মধ্যে কোন চুক্তিবদ্ধ সম্পর্কের সৃষ্টি না হবে। একটি অংশীদারি কারবারের নিরূপণে সর্বাগ্রেই বিবেচনায় নেয়া হয় অংশীদারি চুক্তিপত্রকে। অর্থাৎ চুক্তিপত্র ছাড়া অংশীদারি কারবার কল্পনাই করা যায় না।
১৯৩২ সালের অংশীদারি আইনের ৫ ধারায় বলা হয়েছে,
চুক্তি ব্যতীত অংশীদারী ব্যবসায় গঠন অসম্ভব। এ প্রসঙ্গে নিম্নোক্ত দৃষ্টানত্মগুলো প্রণিধানযোগ্য :
১. জন্মগত অধিকার : পিতার মৃতুর পর সন্তান জন্মগত অধিকার বলে পিতার ব্যবসায় থেকে মুনাফা ভোগ করার অধিকারী। কিন্তু তাদেরকে অংশীদারি সংগঠনের অংশীদার বলা যায় না। কারণ তাদের মধ্যে কোন চুক্তিবদ্ধ সম্মতি নেই।
২. পারিবারিক বন্ধন : পারিবারিক বন্ধনে আবদ্ধ একান্নবর্তী হিন্দুু পরিবারের সদস্যগণ পরিবারের সমুদয় সম্পত্তির ভাগীদার হলেও এরূপ ব্যবসায়কে অংশীদারি সংগঠন বলা যাবে না।
৩. পদমর্যাদা : পদমর্যাদা অনুযায়ী কারবারে অবদানের জন্য কর্মকর্তাদেরকে মুনাফার কিছু অংশ প্রদান করা হলেও তাদেরকে অংশীদার বলা যাবে না।
৪. পেশাদারি সংগঠন : পেশাদারী নর্তকী বা গায়িকা হিসেবে কয়েক জনের একটি দল উপার্জিত টাকা সমান ভাগ করে ভোগ করলেও চুক্তির অনুপস্থিতিতে এরূপ সংগঠনকে অংশীদারি সংগঠন বলা যাবে না।
৫. ঋণ চুক্তি : কারবারের ঋণদাতাকে সুদ ছাড়া মুনাফা দেয়ার প্রতিশ্রম্নতি দেয়া হলেও তাকে অংশীদার বলা যাবে না। কারণ তার সাথে অংশীদারি চুক্তি হয়নি।
৬. নাবালক : একজন নাবালককে সুদ বা লাভ ভোগের জন্য সদস্য করা হলেও তাকে অংশীদার বলা যাবে না। এমনকি নাবালক সনত্মান মৃত পিতার সম্পদের অধিকারী হলেও ব্যবসায়ের অংশীদার হতে পারে না।
৭. সমাজসেবা : কতিপয় ব্যক্তি সমাজসেবার উদ্দেশ্যে ব্যবসায় গঠন করলে তাকে অংশীদারি সংগঠন বলা যাবে না। কারণ তাদের মধ্যে অংশীদারি চুক্তি নেই বরং সমাজসেবার উদ্দেশ্য রয়েছে।
উপরিউক্ত আলোচনা থেকে প্রমাণিত হয় যে, চুক্তিবদ্ধ সম্পর্ক না থাকার কারণে উলেস্নখিত ব্যক্তিগণ অংশীদার নন এবং তাদের দ্বারা সৃষ্ট সংগঠন অংশীদারি সংগঠন নয়। আর এ থেকে বলা যায় চুক্তিই অংশীদারি সংগঠনের মূল ভিত্তি।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy