পাবলিক বিশ্ববিদ্যাল ও বেসরকারি কলেজ সমপর্কে জানতে চাই?

কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নরমাল সাবজেক্ট যেমন তথ্য বিজ্ঞানে অনার্স করে।আর জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে বেসরকারি কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অনাস করে,তাহলে চাকরির ক্ষেত্রে মান বা সুবিধা বেশি কার।যদি ঢাকা বিশ্বঃকে বলেন তাহলে সরকারি চাকরি বা যেকোন বেসরকারি চাকরির ক্ষেত্রে সাবজেক্টের উল্লেখ থাকে কেন।
4246 views

1 Answers

আসলে রাষ্ট্রবিজ্ঞান বা অন্যান্য তাত্ত্বিক বিষয়ের উপর গ্র্যাজুয়েট করলে 'ডিগ্রী' থেকে 'ডিগ্রীদাতা' প্রতিষ্ঠানের নামটা বড় করে দেখা হয়। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্য যেকোনো পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করলে একটু বেশি অগ্রাধিকার পাবেনই, বিশেষ করে ঐসব পদের ক্ষেত্রে যেখানে আপনার শিক্ষার প্রত্যক্ষ কোনো অ্যাপ্লিকেশন নেই।

আবার যেসব এমপ্লয়াররা স্কিল-কে প্রাধান্য দিয়ে চাকুরিজীবি হায়ার করেন তাদের বিষয়টা আলাদা, সেখানে আপনি কতটা দক্ষ সেটাই মূল্যায়ন করা হবে, ভার্সিটি কোনটা সেটা দেখবেনা।


আমাদের দেশে একটা অতিরঞ্জিত ধারণা হলো যে, প্রকৃত মেধাবিরাই শুধু পাবলিকে চান্স পায়/পড়ে। একটা সময় এটা ভুলও ছিলোনা, কিন্তু বর্তমান প্রেক্ষাপট অনেক পাল্টে গেছে... সে যাই হোক, আপনি কাজ জানলে সবাই আপনার কদর করবে, এখন কোথায় কাকে প্রাধান্য দেয়া হলো সেসব নিয়ে চিন্তা করা নিজের দুর্বলতাকে ঢাকার ব্যার্থ চেষ্টারই নামান্তর।
4246 views Answered

Related Questions

Next steps