1 Answers
আড়াই পোচে পশু জবেহ করতেই হবে এমন কোন বিদান নেই।
পশু জবাই এর নিয়ম- কোন হালাল প্রাণী কে জবাই করতে হলে প্রথমে উক্ত প্রানী টির মাথা দক্ষিন দিক করে এবং জবাই কারী ক্বেবলামুখী
হয়ে ধারালো ছুরি দ্বারা "বিসমিল্লাহি আল্লাহু আকবর" বলে গলার উর্ধাংশে এমন ভাবে জবাই করতে হবে যেন খাদ্য নালী, শ্বাসনালী এবং
উভয় পার্শের শাহিরগ, অর্থাৎ রক্ত বাহী শিরা দুইটি ভালো ভাবে কেটে গিয়ে রক্ত প্রবাহিত হয়ে বাহির হয়ে যায়।কম পক্ষে ইহাদের
তিনটি রগ কাটতেই হবে নতুবা উক্ত প্রানী টি হালাল হওয়ার পরিবর্তে মৃত জন্ত হিসাবে গন্য হবে এবং খাওয়া হারাম হবে । এমনি ভাবে
জবাই করার সময় ইচ্ছাপুর্বক বিসমিল্লাহ্ না বলে জবাই করিলেও মৃত জন্ত হিসাবে গন্য হবে এবং খাওয়া হারাম হবে । অবশ্য ভুল বশত
না বললে খাওয়া জায়েয হবে।
ভোঁতা ছুরি দ্বারা জবাই করা মাকরুহ । জবাই করার পর তাৎক্ষনিক চামড়া বের করা বা হাত পা ভেঙ্গে দেয়া বা কেটে দেয়া মাকরুহ।
জন্তু টি প্রান বায়ু বের হয়ে পুর্ন ঠান্ডা হলে চামড়া ছাড়াতে হবে। অস্পষ্ট আলোতে অথবা রাতের অন্ধকারে জবাই করা মাকরুহ।
মুসলমান স্ত্রী পুরুষ উভয়ের জন্য বিধি মত জবাই করা জায়েয। ক্বাফেরের জবাইকৃত জীব খাওয়া হালাল নয়
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy
