4 Answers
মুখের দূর্গন্ধ এড়াতে হলে আপনাকে জানতে হবে এর উৎপত্তি কোথা থেকে|আপনি যে খাবার খান সে থেকে কিছু খাদ্য কণা আপনার দাঁতের ফাকে জমা হয় আর এগুলো পচে দূর্গন্ধ সৃষ্টি হয়|তাই আপনি যদি প্রতিদিন খাবারের পরে ব্রাশ ভালো করেন তাহলে এই দূর্গন্ধ থেকে মুক্তি পাবেন|| সূত্রঃ প্রতিদিন
মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায়! # গ্রিন টি: মুখের খাবার জমে ব্যাকটেরিয়া তৈরি হয়। এই ব্যাকটেরিয়া মুখের দুর্গন্ধ সৃষ্টি করে। গ্রিন টি খাবার পরে পান করতে পারেন। যা মুখের ব্যাকটেরিয়া তৈরিতে বাধা দেয়। # তাজা ফল: ফাইবার সমৃদ্ধ ফল আপেল, পেয়ারা, গাজর ও আনারস। এই ফলগুলো দাঁতে আটকে থাকা খাদ্য কণা বের করে আনে। তাই এই ফল বেশি খেলে মুখের দুর্গন্ধ কম হয়। # দুধ: খাবার গ্রহণের আগে দুধ খেলে মুখের দুর্গন্ধ ভাব কম হয়। বিশেষ করে তেল মসলা জাতীয় খাবার খাওয়ার আগে দুধ বেশি কার্যকরি। # ধনিয়া ও পুদিনা পাতা: দ্রুত মুখের দুর্গন্ধ দূর করতে ধনিয়া পাতা, পুদিনা পাতা চিবিয়ে খেলে সাময়িক দুর্গন্ধ দূর হয়। # মুখে আদা-রসুনের গন্ধ হলে সামান্য সরিষার তেলের সাথে অল্প লবণ মিশিয়ে দাঁতের মাড়িতে ম্যাসেজ করে ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন, দুর্গন্ধ দূর হবে। # সবসময় হাতের কাছের ব্যাগে বা পকেটে লবঙ্গ, এলাচ বা মৌরি রাখুন। মুখে বা নি:শ্বাসে গন্ধ ভাব মনে হলেই মুখে দিন, দুর্গন্ধ থাকবে না। # বাড়িতে বানানো মাউথ ওয়াশ – পানিতে বেকিং সোডা দিয়ে মাউথ ওয়াশ প্রতিদিন নিয়মিত ব্যবহার করলে মুখের দুর্গন্ধ দূর হয়।এছাড়াও নিয়মিত ব্রাশ করবেন।
ভাজা পোড়া, মশলাযুক্ত বাইরের খাবার পরিহার করুন, শাক-সব্জি ও ফল বেশি খান, প্রচুর পানি পান করুন আর নিয়মিত ২বার দাঁত ব্রাশ করুন।
মুখের দুর্গন্ধ দূর করতে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারেঃ
- নিয়মিত মুখের পরিচর্যা করা খুবই গুরুত্বপূর্ণ। মুখের ভেতর খাবারের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা যেন লেগে থাকতে না পারে সে জন্য প্রতিবার খাবারের পর অবশ্যই দাঁত মেজে মুখ পরিষ্কার করুন। জিহ্বাও পরিষ্কার করুন সেই সঙ্গে। মাউথওয়াশও উপকারী।
- ঘন ঘন পানি বা অন্য কোনো তরল পানীয় পান করুন। এতে কিছু খাবারের কণা ধুয়ে যাবে। দুর্গন্ধ সৃষ্টিকারী গ্যাস ধুয়ে যাবে। মুখ পরিষ্কার থাকবে।
- মুখের লালা, খাদ্যকণা, জীবাণু ও দুর্গন্ধ সৃষ্টিকারী গ্যাস ধুয়ে-মুছে পরিষ্কার করতে সহায়তা করে। মুখে লালা তৈরি করতে লবঙ্গ, আদা, চুইংগাম (চিনিমুক্ত হলে ভালো) ইত্যাদি চিবোতে পারেন।
- বাইরে লোকসমাগমে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ, রসুন ইত্যাদি খাবার পরিহার করুন।
- ধূমপান ও মদ্যপান পরিহার করুন।
- নিয়মিত মুখ ও দাঁতের চেকআপ করুন।
- দাঁত ও মাড়ির ইনফেকশন, সাইনোসাইটিস, টনসিলাইটিস, শ্বাসনালির ইনফেকশন, ফুসফুসের ইনফেকশন, লিভারের অসুখ, ডায়াবেটিসের জটিলতা—এসবের কোনোটির কারণে মুখে দুর্গন্ধ হয়ে থাকলে তার চিকিৎসা নিন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy