একাদশ শ্রেণিতে ভর্তি মাইগ্রেশনে কি নতুন কলেজ যুক্ত করা যাবে?

আমার চয়েজ ছিল ছয়টি কলেজ । এর মধ্যে তৃতীয় চয়েজের টা তে নির্বাচিত হয়েছি । এখন মাইগ্রেশন করতে চাচ্ছি , এক্ষেত্রে কি ঐ পাচটি কলেজ ব্যতীত অন্য কলেজে চয়েজ দেয়া যাবে ? আর আগে যেই দুটি কলেজ 1ও 2নং চয়েজ দিয়েছিলাম সেগুলোতে কি মাইগ্রেশন করা যাবে ? আর মাইগ্রেশনের পরে যদি আমি নতুন একটি কলেজে নির্বাচিত হই তবে কি এটাতে ভর্তি না হয়ে পূর্বের নির্বাচিত কলেজেই ভর্তি হতে পারব ?
2695 views

2 Answers

migration (কলেজ পরিবর্তন) এর জন্য জন্য অনলাইনে ফের আবেদন করতে পারবে। এক্ষেত্রে নতুন কোন কলেজের নাম অন্তর্ভূক্ত করা যাবে না। প্রথম প্রদত্ত পছন্দের তালিকায় আসন খালি থাকা সাপেক্ষে কলেজ পরিবর্তন হতে পারে। Migration না হলো নিশ্চায়ন করা প্রতিষ্ঠানই তার জন্য চূড়ান্ত হয়ে থাকবে। যে selection পাওয়া কলেজে নিশ্চায়ন করবে না, সে নতুন কলেজের নাম উল্লেখ করে অনলাইনে নতুন করে আবেদন করতে পারবে ৯ জুন থেকে ১০ জুন র মধ্যে। পূর্বে নিশ্চায়নকৃত শিক্ষার্থীদের পর কলেজে যে সকল আসন শূন্য থাকবে, সে সকল আসনে নতুন আবোদনকারীরা মেধার ভিত্তিতে আবার selection পাবে। এ ফলাফল প্রকাশ করা হবে ১৩ জুন। ওপরের পদ্ধতিতে আরেক দফা migration ও নতুন আবেদনের সুযোগ দেয়া হবে কলেজগুলোর সম্ভাব্য শূন্য আসন পূর্ণ করার জন্য। ৩ ধাপে চূড়ান্তভাবে নির্বাচিতরা কলেজগুলোতে ভর্তি হতে আসবে ২০-২২ জুন এবং ২৮-২৯ জুন। এর আগে সংশ্লিষ্ট কলেজের সাথে তাদের যোগাযোগের কোন প্রয়োজন নেই।

2695 views Answered
নতুন কলেজে মাইগ্রেশন করা যাবে না।আগের চয়েসকৃত কলেজে মাইগ্রেশন করতে হবে।একবার মাইগ্রেশন কৃত কলেজে নির্বাচিত হলে আর পুর্বের কলেজে ফিরে আসা যাবে না।
2695 views Answered

Related Questions

Next steps