বুকে চাপের সাথে শ্বাসকষ্ট?

 আমি ৮-১০ বছর ধরে ভীষণ অ্যালার্জি সমস্যায় ভুগছি। সবসময় ঠান্ডা হাঁচি লেগেই থাকে, সাথে নাক আর চোখ চুলকানি তো আছেই।


গত বছর জানুয়ারিতে আমার হঠাৎ করেই ভীষণ কাশি হয় যা কখনোই ছিল না। সাথে বুকে শব্দ ও শ্বাসকষ্ট হতে থাকে। আমি ভয় পেয়ে গিয়ে এক বক্ষব্যাধির ডাক্তার দেখেই। উনি আমার বুকের এক্স-রে আর রক্তের টেস্ট করিয়ে বলেন আমার অ্যাজমা বা যক্ষ্মা কিছুই হয়নি। তিনি কিছু অ্যান্টিবায়োটিক ও মন্টিলুকাস্ট ১০ দিয়ে বলেন, ‘খেতে থাকুন সেরে যাবে।’


ওষুধ শেষ করার পর কোনো পরিবর্তন না হওয়ায় আবার তার সাথে দেখা করি। তিনি আবার কিছু মন্টিলুকাস্ট ১০ খেতে বলেন। সেগুলো খাওয়ার পর কাশি বুকের শব্দ কমে যায়। কিন্তু বুকের চাপটা রয়েই যায়। এরপর আমি অন্য এক বক্ষব্যাধির ডাক্তার দেখাই। সেও একই কথাই বলেন যে, আমার অ্যাজমা নেই এবং তিনিও আমাকে কিছু অ্যান্টিবায়োটিক ও মন্টিলুকাস্ট ১০ খেতে বলেন।


সেগুলো খেয়েও আমার বুকের চাপ যাচ্ছিল না। এরপর গতবছর আমি বাংলাদেশ জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল মহখালী এর সহকারী অধ্যাপক বিশ্বাস আখতার হোসেনকে দেখাই। উনি প্রাথমিক কিছু পরীক্ষা করে বলেন আমার  অ্যাজমা নেই। কিন্তু তিনি খুব ভালোভাবে শিওর হতে আমাকে রক্তের কিছু পরীক্ষা ও স্পাইরোম্যাট্রি করাতে বলেন। সেগুলো করার পর আমার রক্তে অনেক অ্যালার্জি ও স্পাইরোম্যাট্রিতে অ্যাজমা ধরা পড়ে।


এরপর তিনি আমাকে ইনজেকশন PNEUMO 23 ও VAXIGRIP এই দুটো ভ্যাক্সিন দেন যার একটি তিনবছর অন্তর একটা করে তিনটা এবং আর একটি একবছর অন্তর একটি করে তিনটা নিতে বলেন। এর প্রথম ডোজ আমি নভেম্বরে নিয়েছি।


সাথে তিনি বেক্সিট্রল HFA 25/250 ইনহেলার সকাল ও রাতে দুই চাপ করে নিতে বলেছেন এবং অ্যাজমাসল ইনহেলার দিয়েছেন যা প্রয়োজনে নিতে বলেছেন। সাথে প্রভিয়ার ১০, অ্যালার্জির জন্য টোফেন, গ্যাস্ট্রিকের জন্য এসিফিক্স ২০ ও রিলাইফ ট্যাবলেট দিয়েছেন এবং বলেছেন আমি পুরোপুরি ভালো হয়ে যাব। চার মাস হচ্ছে আমি ওষুধ কন্টিনিউ করছি। কিন্তু তেমন কোনো পরিবর্তন আমার হচ্ছে না।


বলে রাখা ভালো আমার কাশি বা বুকে কোনো শব্দ নেই।তবে গলা খাকারি দিলে মাঝেমাঝে কফ আসে। বুকের চাপ আছে। মনে হয় বুকের মাঝখানে ভারী কিছু বসিয়ে রাখা হয়েছে এমন অসস্থিতে অনেক ঢেকুর আসে।আমি আবৃত্তি করি, কিন্তু বুকের এই চাপের কারণে ঠিকভাবে তা করতে পারছি না। বারবার শ্বাস নিয়ে আবৃত্তি করা যায় না! রিসেন্টলি আমার একটা প্রাইভেট রেডিওতে উপস্থাপক হিসেবে নিয়োগের কথা চলছে। কিন্তু এরকম থাকলে তো আমি সেখানে কাজ করতে পারবো না। তিল তিল করে গড়ে তোলা স্বপ্ন যখন পূরণের অপেক্ষায় হাতছানি দিয়ে ডাকছে, ঠিক সেই সময় প্রতিবন্ধকতা এসে পায়ে শিকল দিচ্ছে। এখন আমার কী করা উচিৎ?  দয়া করে বললে অনেক কৃতজ্ঞ থাকব।

2509 views

1 Answers

আপনি খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আপনি ডাক্তার দেখিয়েছেন এবং ঔষদ ও সেবন করেছেন। এরপর আর কিবা বলার থাকে।তবে যেহেতু এধরনের অভিজ্ঞা রয়েছে তাই আপনাকে সে অভিজ্ঞারর আলোকে পরামর্শ দেয়া।  আপনার এ অসুখটা অ্যালার্জি জাতীয় সমস্যা। ডাক্তার যে ইনহিলার দিয়েছেন এটা  নিরাময় যোগ্য তবে নি'মূল যোগ্য নয়। ইনহিলার যত দিন যাবে ব্যাবহার দিনে দিনে বৃদ্ধি পাবে। তাহলে কি করবেন? উত্তরে বলবো আপনি আপনার অ্যালার্জি  পরিক্ষা করান। দেখুন কিসে কিসে আপনার অ্যালার্জি রয়েছে। সে সব গুলো পরিহার করুন। অনেকের ধুলা বালুতে, খবারে অথবা ঠান্ডায় ইত্যাদিতে অ্যালার্জি রয়েছে। আবার অনেকের আবহাওয়ায় অ্যালার্জি  রয়েছে। বসবাসের স্থান বা শহর ত্যাগ করলে এরোগ ভাল হয়ে যায়। মোটকথা অ্যালার্জি পরিক্ষা করালে ধরা পড়বে। 

তাছাড়া আপনি নিজেও নিজের উপর নজর রাখুন।  কি খেলে বা কিসে আপনার এ সমস্যা বৃদ্ধি পায়। সেগুলো পরিহার করুন। দেখবেন অনেকটা ভাল থাকতে পারছেন।  এছাড়া চাইলে ভাল কোন হমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারে।

মোট কথা আপনার চিকিৎসা অপনি নিজেই। হতাশা হবার কোন কারন নেই। নিজেকে চেক দিয়ে চললে সুস্থ থাকতে পারবেন।

2509 views Answered

Related Questions

Next steps