ভাই কেউ উত্তর দেন দয়া করে।,,?

আমি এ বছর অর্থাৎ ২০১৭ সালের এইচ.এস.সি পরীক্ষার্থী ছিলাম।বাংলা,ইংরেজী এবং আইসিটি পরীক্ষা দেওয়ার পর কারণবশত বাকি পরীক্ষাগুলো দিতে পারিনি।এখন,আমি সামনের বছর অর্থাৎ ২০১৮ সালে আবার সবগুলো বিষয়ের উপর পরীক্ষা দিব।আমি এইচ.এস.সি পরীক্ষা ড্রপ দিয়েছি।সামনের বার আবার সবগুলো বিষয়ের উপর পরীক্ষা দিলে সম্ভবত অনিয়মিত আসবে।তাই আমার কিছুই ভালো লাগছে না।আমি স্বাভাবিকভাবে চলতে পারছি না।নিজেকে সবসময় অস্বাভাবিক মনে হয়।এইচ.এস.সি পরীক্ষা ড্রপ দেওয়াতে আমার খুব কষ্ট হচ্ছে।আমি অনেক কান্নাকাটি করি।আমার মন সবসবয় খারাপ থাকে।আমি এখন কি করব?এক বছর গ্যাপ দেওয়াতে উচ্চ শিক্ষা বা চাকুরীর ক্ষেত্রে বা বিসিএস পরীক্ষার ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা হয়?
2826 views

1 Answers

ভাই.. অনিয়মিত / Irregular কথাটি শুধু আপনার পরীক্ষার এ্যডমিট কার্ডেই উল্লেখ থাকবে। অন্য কোনো স্থানে নয়(সার্টিফিকেটের কথা বুঝাতে চাচ্ছি)। আর পরবর্তীতেও এটা নিয়ে কোনো প্রকার সমস্যা হবে না।

2826 views Answered

Related Questions

Next steps