মাসিকের সমস্যা থাকলে কি বাচ্ছা না হবার সম্ভাবনা থাকে?
আমার মাসিক হলে তলপেটে ও কোমরে যন্ত্রণা করে। গত দুবছর থেকে এই সমস্যা। আমি ১ মাস হল বিয়ে করেছি। আমি বাচ্ছা নিতে চাই। এতে কি বাচ্ছা আসার সম্ভাবনা আছে। না বাচ্ছা হবেনা। আমার দিদির ক্ষেত্রে বাচ্ছা এসে নষ্ট হয়ে গেছিল। তারপর দাইমার ঔষধ খেতে হয়েছে। তবে বাচ্ছা এসেছে। আমার ক্ষেত্রেও কি তাই করতে হবে। না অন্য কোনো উপায় আছে। দয়া করে কোনো উপায় থাকলে বলবেন।
1 Answers
অনেক মহিলারই মাসিকের সময় তলপেট ও কোমরে ব্যথা হয়ে থাকে। ব্যথা যদি প্রচণ্ড না হয়, তাহলে এটা স্বাভাবিক। অপরদিকে বাচ্চা হওয়া না হওয়ার বিষয়টা প্রজনন ক্ষমতা ও জরায়ুর সুস্থতার ওপর নির্ভর করে। তাই আপনার ও আপনার স্বামীর প্রজনন ক্ষমতা যদি ঠিক থাকে এবং আপনার জরায়ু যদি সুস্থ থাকে, তাহলে আপনি বাচ্চা নিতে পারবেন। এক্ষেত্রে মাসিকের সময়কার ব্যথা কোনো প্রভাব ফেলবে না। আর আপনার দিদির বাচ্চা নষ্ট হয়ে গেছিল বলে আপনারও যে নষ্ট হয়ে যাবে এমন কোনো কথা নেই। গর্ভের বাচ্চা জরায়ুর সমস্যা ও অন্যান্য কারণে নষ্ট হতে পারে। কিন্তু মাসিকের সময় তলপেট ও কোমরে ব্যথা হলে বাচ্চা নষ্ট হওয়ার কোনো কথা নয়। তাই আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি বাচ্চা নিতে পারবেন। আর মাসিকের ব্যথাটা বেশি হলে গাইনি বিশেষজ্ঞের স্মরণাপন্ন হোন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy