ফ্রিল্যান্সিং এর ব্যাপারে জানতে চাই?
2 Answers
আপনি একমাসেও শিখতে পারেন আবার এক বছরেও শিখতে পারেন।তবে টাকাপয়সার চিন্তা আপাতত বাদ দিন।এখানে ফ্রিল্যান্সিং শিখতে হলে আপনাকে একটু ধৈর্য্যশীল হতে হবে।আগে চিন্তা করুন কোন বিষয়ের ওপর ফ্রিল্যান্স করবেন ।তারপর বলুন।
ফ্রিল্যান্সিং শিখতে গেলে আপনাকে সবার আগে ঠিক করতে হবে আপনি কোনো বিষয়ে কাজ করতে আগ্রহী। উদাহরণ হিসেবে এই যে আমি, আর্টিকেল লিখছি এটা আমার আগ্রহের জায়গা।
আপনিও যদি লেখালেখি করতে চান তাহলে ব্লগ বা আর্টিকেল লিখতে পারেন। কিংবা আপনি যদি এম.এস ওয়ার্ড, এম.এস এক্সেল বা পাওয়ার পয়েন্টের স্লাইড তৈরির কাজ করতে পারেন তাহলে আপনি এই সার্ভিসটাও দিতে পারেন।
আপনি গ্রাফিক্স ডিজাইনিং পারলে ক্লায়েন্টের লোগো বা কার্ড ডিজাইন করে দিতে পারেন। কোডিং পারলে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারেন।
এখন আপনার প্রশ্ন থাকতে পারে আমি যদি কিছুই না পারি তখন! না পারাটা খুবই স্বাভাবিক। সবাই কোনো না কোনো এক সময়ে কাজ শিখেছিল বলেই আজ তারা কাজটি করতে পারছে। আজকে শিখলে কালকে আপনিও পারবেন। মায়ের পেট থেকে আসার সময়েই তো আর কেউ কাজ শিখে আসেনা।
এখন আপনার প্রশ্ন হচ্ছে ফ্রিল্যান্সিং এর কাজ কিভাবে শিখবো? প্রথম শর্ত কাজ শেখার সময় ধৈর্য্য ধারণ করাটা অত্যন্ত জরুরি। বিরক্ত হওয়া যাবেনা, হাল ছাড়া যাবেনা।
আর আপনার কাজ যেন কখনোই আপনাকে বিরক্ত করতে পারে এবং কাজ করাটা যেন উপভোগ্য হয় তাই সবার আগে কি কাজ শিখতে চান তা ঠিক করে ফেলুন।
এরপর সেই বিষয়ে ভালো কোন জায়গা থেকে কোর্স করে নিন। দেশ ও দেশের বাইরে অনেক ভালো ভালো ফ্রি কোর্স আছে, সেগুলো দিয়ে শুরু করতে পারেন।
কোর্স শেষে ভাল হয় যদি কোথাও ইন্টার্নিশিপ করার সুযোগ পান।
আপনার সুবিধার্থে একটি লিঙ্ক দিয়েছি, সেখান থেকে একটি প্রোপার গাইড পাবেন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy