pizza বানাতে কি কি করতে হবে?
2 Answers
পিজ্জা বানানোর অনেক রেসিপি আছে। তন্মধ্যে ঘরে বসে সহজে পিজ্জা বানানোর একটা রেসিপি আপনাকে দিচ্ছি। . ফাস্টফুড প্রেমিদের কাছে পিজ্জা অনেক জনপ্রিয় নাম। মুখে জল আসা পিজ্জা খেতে চলে যাই পিজ্জা হাট, শরমা হাউস, বেলা ইতালিয়া। কিন্তু ঘরে বসেই আমরা ফাস্টফুডের মত মুখরোচক পিজ্জা বানাতে পারি, খুব সহজেই। শুধু হাতের নাগালে কিছু উপকরণ থাকলেই হয়। মোটামুটি একটি বড় পিজ্জা বানাতে খরচ পড়বে ঘরে খুব বেশি হলে ৩০০-৪০০। অবাক হলেন? অবাক হবার কিছুই নেই। আপনি পিজ্জার জন্য একটি মজারেলা চিজ কিনলে সেটা দিয়ে অন্তত ১০ টি পিজ্জা বানাতে পারবেন। আর কথা না বাড়িয়ে পিজ্জা বানানোর প্রণালীতে চলে যাই। উপকরণঃ (কিমা রান্নার জন্য)টপিং ১। কিমা ২ কাপ ২। মরিচ কুঁচি ৬/৭ টি (ঝাল অনুযায়ী) ৩। পিয়াজ কুঁচি ২ কাপ ৪। টমেটো সস ২ কাপ ৫। আদা বাটা আধা চামচ ৬। রসুন বাটা আধা চামচ ৭। গুঁড়া দুধ ১ চামচ ৮। মরিচ গুঁড়া আধা চামচ ৯। তেল এবং লবণ পরিমাণ মত ১০। মজারেলা চিজ ১১। টমেটো এবং ক্যাপসিকাম ১ কাপ ১২। ক্রিম চিজ অথবা মেয়নেস পরিমাণ মত ১৩। ডিম অর্ধেক ১৪। গোলমরিচ গুঁড়া ১ চামচ ১৫। শুকনা মরিচ স্বাদ মত ১৬। মাখন পরিমাণ মত ১৭। গরম মসলা গুঁড়া আধা চামচ ১৮। সয়াসস ২ চামচ পিজ্জার দো এর জন্যঃ ১। ময়দা ২ কাপ ২। ইস্ট ২ চামচ ৩। ডিম একটি ৪। তেল পরিমাণ মত ৫। লবণ পরিমাণ মত ৬। গরম পানি পরিমাণ মত ৭। গুঁড়া দুধ ২ চামচ ৮। চিনি আধা চামচ প্রস্তুত প্রণালীঃ • প্রথমে একটি বড় বাটিতে ময়দা, ইস্ট, ডিম, গুঁড়া দুধ, চিনি মিশিয়ে তাতে আস্তে আস্তে গরম পানি ঢেলে ময়ান করুন ভালো ভাবে। ময়ানে এবার তেল দিন অল্প একটু, দো টা কে নরম করার জন্য। ইস্ট এর কারণে ময়ান করতে করতে পিজ্জার দো ফুলে উঠবে। এবার পিজ্জা দো টা কে চুলার পাশে ভেজা ঘামছা দিয়ে ঢেকে রাখুন ৩ ঘণ্টা। • এবার আসা যাক পিজ্জার কিমা রান্না করার প্রস্তুত প্রণালীতে। ফার্মের মুরগী সুন্দর করে হাড় ছাড়া ছোট ছোট পিস এ কেটে সেটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করলেই সুন্দর কিমা হয়ে যাবে। তারপর চুলায় তেল গরম করে পেঁয়াজ একটু ভেজে তাতে মরিচ গুঁড়া, গরম মসলা গুঁড়া , আদা বাটা, রসুন বাটা, গোল মরিচ গুঁড়া, সয়াসস লবণ দিয়ে কষান। কষানো শেষ হলে কাঁচা মরিচ ছেড়ে দিন। সামান্য পানি দেন সেদ্ধ হওয়ার জন্য। মাংস সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে প্রথমে গুঁড়া দুধ দিবেন। তারপর টমেটো সস ঢেলে দিবেন ১ কাপের মত। একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলুন। কিমা রান্না প্রস্তুত। • পিজ্জার দো ৩ ঘণ্টা পর অনেক খানি ফুলে যাবে। হাত দিয়ে দো এর ভিতরে বাতাস বার করে ফেলতে হবে। এখন একটি স্টিল এর থালায় প্রথমে তেল ছড়িয়ে দিতে হবে, তার উপর দো টা কে পিজ্জার আকারে বেলুন দিয়ে সেট করতে হবে। পিজ্জার চারপাশে আঙ্গুল দিয়ে সুন্দর করে শেপ করে দিতে হবে, যাতে করে সুন্দর লাগে। পিজ্জার দো সেট হয়ে গেলো দো এর উপর ডিম ফেটানো ছড়িয়ে দিতে হবে। এর উপর রান্না করা কিমা ঢেলে দেন, তার উপর এক স্তর সস ঢেলে দেন। আবার তার উপর ক্যাপসিকাম এবং টমেটো সাজিয়ে দিন। আবার এক স্তর মেয়নেস এবং সস মাখিয়ে দিন। সব শেষে মজারেলা চিজ কুচি কুচি করে কেটে পুরো পিজ্জা তে ছড়িয়ে দিন। সব শেষে মরিচের ফালি ছিটিয়ে দিন, যে যেমন ঝাল পছন্দ করে। ডেকোরেশন শেষ হলে ইলেক্ট্রিক ওভেনে এ ১৮০* সি তে ১৫ মিনিট রাখুন ( পিজ্জা ওভেনে দেয়ার আগে ওভেন ৫ মিনিট গরম করে নিবেন)। • ১৫ মিনিট হয়ে গেলে নামিয়ে ফেলুন সুস্বাদু পিজ্জা। বিঃদ্রঃ পিজ্জা ওভেনে দেয়ার পর ১০ মিনিট পর একবার চেক করুন। ১৫ মিনিট পর না হলে আরও ৫ মিনিট রাখুন) পিজ্জার উপকরণ সব দোকানেই পাওয়া যায়। একবার কিনে ফেলুন, একই জিনিস দিয়ে ৮/১০ বার পিজ্জা বানাতে পারবেন। মজারেলা চিজ এর দাম ১২০-৩০০ টাকা (বাজারে আছে প্রান, আড়ং এর ), মেয়নেস ও ক্রিম চিজ এর দাম ১৫০-৩০০ ( ক্রাফট)। আর বাকি সব উপকরণ মোটামুটি আমাদের ঘরেই থাকে। আজই বাসায় চেষ্টা করুন। আসা করি পোস্ট টি আপনাদের ভালো লাগবে। নীচে লেখকের হাতে বানানো পিজ্জার ছবি দেয়া হলো। লিখেছেনঃ তাপসী
মুরগির মাংসের কিমা দের কাপ,
টমেটো কুচি ২টি,
পেঁয়াজ কাটা ৪টি,
কাঁচা লংকা কুচি ৩ টেবিল চামচ,
কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ,
ধনে ,
জিরা গুরো ১ চা-চামচ,
আদা,
রসুন বাটা ১ চা চামচ ,
পেয়াজ বাটা ১ টেবিল চামচ,
তেল ২ টেবিল চামচ,
টমেটো সস ৫ টেবিল চামচ,
টেস্টিং সল্ট ২ চা চামচ,
লবণ পরিমানমতো
ফিলিং তৈরি:
প্রথমে মশলা সব দিয়ে কিমা কষান। কিমা সিদ্ধ হয়ে আসলে একে একে সব কিছু দিয়ে দিন। নামানোর আগে টেস্টিং সল্ট ও কর্নফ্লাওয়ার আধ কাপ জলে গুলে দিয়ে কিছুক্ষন নেড়েচেড়ে নামিয়ে ফেলুন। সাজানোর জন্য:টমেটো কিউব করে কাটা ২ টি, ক্যাপ্সিকাম ১টি কিউব করে কাটা।
উপকরণ :
ময়দা ৩ কাপ,
তরল দুধ ১/২ কাপ,
জল ১/৩ কাপ,
ইস্ট ২ চা চামচ,
বেকিংপাউডার ১ চা চামচ,
তেল ১ টেবিল চামচ,
চিনি ১ চা চামচ,
লবণ ১ চা চামচ
প্রণালি :
দুধ ও জল ফুটিয়ে নিন।উষ্ণ গরম থাকতে জলে ইস্ট গুলিয়ে ৫ মিনিট রেখে দিন।চিনি , তেল ও লবণ ইস্টের সাথে ভাল করে গুলিয়ে নিন।এবার ময়দা ও বেকিং পাউডার ঢেলে দিন।ভাল করে আটা মাখার মত মিশ্রণ তৈরি করুন।প্রয়োজনে সামান্য উষ্ণ গরম জল দিতে পারেন।আটার ডো ৪ ঘণ্টা ঢেকে রেখে দিন।ফুলেউঠলে আবার ময়ান দিন।এবার ডো কে ছোট বলের আকারে ১২ টি ভাগে ভাগ করুন।একটু মোটা করে রুটির মত বেলুন।পিৎজা ডো ফুলে উঠলে ছোট ছোট ভাগ করে বেকিং ট্রেতে উপকরণ সাজান।১৫ মিনিট এভাবে রেখে দিলে আবার ফুলে উঠবে।ফুলে উঠার পর পিৎজা সাজিয়ে বেক করতে হবে।
পিৎজা সাজানো ও বেকিং :
প্রথমে সস ব্রাশ করুন।পরিমানমতো কিমা দিন।এবার পিৎজা উপর ডিমের সাদা অংশ ব্রাশ করুন ।সবশেষে টমেটো ও ক্যাপ্সিকাম কুচি দিয়ে সাজিয়ে নিন।ওভেন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে প্রি-হিট করে নিন।এবার ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১২ মিনিট বেক করুন ।প্রয়োজনে আরও ৫-৬ মিনিট বাড়িয়ে দিতে পারেন। পছন্দমত সাজিয়ে হট চিলি সস দিয়ে পরিবেশন করুন।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy