আমি কবিতা লিখতে চাই?
আমি মাঝে মধ্যে দুই একটা কবিতা লিখি অনেক সময় সেটা ভালো হয় আবার অনেক সময় ভালো হয় না। কবিতা লেখার সময় কি কি বিষয়ের উপর লক্ষ রাখা উচিত?বললে উপকৃত হতাম।
2846 views
1 Answers
ভালো কিছু লিখতে হহলে আগে ভালো পাঠক হতে হয়। আপনি বড় বড় কবিদের কবিতার বই পড়ুন। তাহলে অনেককিছু বুঝতে পারবেন। এছাড়া কবিতা হুট করে লেখা যায় না। এজন্য ছন্দ ও অলঙ্কার জানতে হয়। মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত এবং অক্ষরবৃত্ত- এই তিন প্রধান ছন্দে কবিতা লেখা হয়। আপনি প্রথমে তিনটি ছন্দ আয়ত্ত করুন। এজন্য ছন্দ সম্পর্কে বই পড়তে পারেন। বাংলা একাডেমি থেকে কবিতার ছন্দের একটা ভালো বই আছে। এছাড়া আবদুল মান্নান সৈয়দের "ছন্দ" বইটাও অনেক উপকারী। ছন্দ না শিখে কবিতা লেখা সম্পূর্ণ বোকামি। তাই আগে ছন্দ শিখুন এবং বড় বড় কবিদের কবিতার বই পড়ুন। বিখ্যাত কবিতাগুলো আয়ত্ত করুন। কোন জায়গায় কী ছন্দ বা অলঙ্কার ব্যবহার করা হয়েছে, সেটা নিয়ে ভাবুন। এভাবে আস্তে আস্তে আপনিও ভালো লিখতে পপারবেন।
2846 views
Answered
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy