আমি এখন কি করবো একটু বুদ্ধি দেন প্লিজ,,,?
আমি এবার এস এস সি তে ৩.৮৬ পেয়ছি। চেয়েছিলাম টেক্সাইল ইন্জিনিয়ার হবো কিন্তু সবাই বলছে এখন নাকী ডিপ্লমা করে কোনো ভালো চাকরী হয় না,,সবাই এইচ এস সি কম্পিলিট করতে বলে কিন্তু পরে যদি ভালো ভারসিটিতে চান্স না পাই। আবার আমার এস এস সি এর পয়েন্টে সরকারী কলেজে কোনো ডিপ্লমাতে চান্সও পাবো না খুব টেনশনে আছি আমি এখন কি করবো একটু দয়া করে বলবেন প্লিজ
1 Answers
ভাই অন্যের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্য ঠিক করুন প্রথমে আপনি কি করতে চান। তারপর সে অনুযায়ী কাজ করুন। যারা আপনাকে বলেছে ডিপ্লোমা করে ভাল চাকরি পাওয়া যায় না তাদেরকে বলুন এমন কয়টা উদাহরণ বের করতে যারা ডিপ্লোমা করে চাকরি পাচ্ছে না। জেনারেলে পাস করে চাকরি পাওয়া যতটা কঠিন তার থেকে সহজ কারিগরিতে চাকরি করা।আমি একটা বেসরকারি পলিটেকনিকে এবছর ডিপ্লোমা সম্পন্ন করেছি। আমার অনেক বন্ধু্রা ১২০০০-১৫০০০/ টাকা বেতনের চাকরি শুরু করেছে। তবে আমি আমার ব্যাক্তিগত কারণে চাকরি করি না।ভাল চাকরি করতে হলে পড়াশুনাটা ভাল হওয়া চাই। সেটা যে কোন বিষয়ই হোক না কেন। কিন্তু আপনি যদি জেনারেলে পড়াশুনা করেন ত সেটা আলাদা বিষয়। কিন্তু এমন মন্তব্য করা উচিত নয় যে ভাল চাকরি পাওয়া যায় না।সরকার বর্তমানে কারিগরি শিক্ষার প্রসারে গুরুত্বারোপ করেছেন। আর ডিপ্লোমাতে সরকারিভাবে চাকরিতে দ্বিতীয় শ্রেণীর পদমর্যাদা রয়েছে। তাই অন্যের কথা না শুনে যারা জানে তাদের দ্বারস্হ হন। সিদ্ধান্ত আপনার।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy