২০১৬ সালে SSC পাস করেছি এবং General এ Scholarship হয়েছে। এখন আবার ফার্স্ট ইয়ারে ভর্তি হলে কি বৃত্তি টাকা,পাব/?
আমি এস এস সি ১৬র ব্যাচ। রেজাল্ট গোল্ডেন এ+ এবং সাধারণ গ্রেডে বৃত্তিও হয়েছে। বর্তমানে আমি একটি কলেজে পড়ি বাট পড়াশোনা তেমন হয়নি।
তাই আমি আবার ফার্স্ট ইয়ারে ভর্তি হতে চাই। এক্ষেত্রে আমি কি বৃত্তির টাকা পাব?
2 Answers
না তাহলে আপনি পাবেন না। কারণ, বৃত্তির টাকা আপনার পাঠোন্নতির উপর দৃষ্টি রেখে প্রদান করা হয়। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পাঠোন্নতির বিবরণ সরকারের কাছে জমা দিতে হয়। যা বৃত্তির গেজেট এ স্পষ্টভাবে উল্লেখ করা থাকে। আপনি যদি একই ক্লাসে ২বার থাকেন তাহলে আপনার পাঠোন্নতির বিবরণ কলেজ কর্তপক্ষ দিতে পারবে না তাই বৃত্তির টাকা পাওয়াও সম্ভব না।
জ্বী না! পাওয়া যাবে না। তথাপি উক্ত বিষয়টা আপনাকে ডিমোশন দেখাবে। যেহেতু আপনার রেজাল্ট ভাল, সেহতেু ডিমোশন না দিয়ে মনোযোগ সহকারে লেখাপড়া করুন। এখনো ১ বছর বাকি আছে। ইচ্ছা করলে ৮ মাসেই নিয়মিত ১০ ঘন্টা পড়াশোনা করে চাকা ঘুরানো যাবে ইনশা-আল্লাহ। শুভ কামনা আপনার জন্য।
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy