1 Answers
হেয়ার জেল চুলের একটি নির্দিষ্ট আকার ধরে রাখতে সহায়তা করে। একারণে ভেজা ভেজা দেখা যায় চুলকে। হেয়ার জেলে মূলত ব্যবহার করা হয় পানি আর পলিইলেক্ট্রোলাইট পলিমার; সঙ্গে যোগ করা হয় বিভিন্ন ফ্লেভার এবং চকচকে ভাব আনার জন্য গ্লিস্টার অথবা শাইনার চুলের বিভিন্ন ডিজাইনের জন্য জেল ব্যাবহার হয় কিন্তু এই জেল ত্বকের ক্ষতিও করতে পারে। চুলের প্রসাধনীতে: চুলে মাত্রারিক্ত ব্যবহৃত শ্যাম্পু, বিভিন্ন প্রকার জেল, ক্রিম এসব তৈরিতে ব্যবহৃত হয় প্যারিফিনাইলিন ডাই আমিন, রিসরসিনল, প্যারটলুইস ডাই আমিন, এমোনিয়াম পার সালফেট যা সবই আলোক প্রতিক্রিয়াশীল, যার ফলে ব্যবহারকারীর মাথার চামড়াসহ শরীরের বিভিন্ন জায়গায় মারাত্নক চর্মরোগ দেখা দিতে পারে। তাই চুলে ব্যবহৃত কসমেটিক গুলো অবশ্যয় ভাল ব্রান্ডের হতে হবে।