আমার কি ঢাকার কলেজ এ পড়ালেখা করা উচিত হবে?
আমি ২০১৭ এ ssc দিয়েছি এবং বিজ্ঞান বিভাগ থেকে জি পি এ ৫ পেয়েছি।আমার ইচ্ছা আমার বান্ধবীদের মত ঢাকার যেকোন ভাল কলেজে পড়ালেখা করার।কিন্তু আমার আব্বু বিদেশে থাকেন,তাই তিনি আমাকে ঢাকায় একা পড়াশোনা করতে দিতে ভয় পাচ্ছেন।তাছাড়া আমার বাসা ঢাকার কাছে না।তাই হোস্টেলে থেকে অথবা বাসা ভাড়া করে বান্ধবী দের সাথে পড়তে হবে।অনেকের কাছে শুনেছি, ঢাকায় গিয়ে অনেক ভাল ছাত্র-ছাত্রী নাকি খারাপ হয়ে যাচ্ছে।হোস্টেলে পড়ালেখার সুবিধা হবে তো?আমার কি ঢাকায় পড়তে যাওয়াউচিত হবে?আপনাদের উত্তর আশা করছি।এবং যথাসম্ভব তাড়াতাড়ি উত্তর প্রদান করলে উপকৃত হবো।
1 Answers
প্রথমতঃ ঢাকায়ই একমাত্র পড়াশোনা হয়, আর কোথাও হয় না- বিষয়টা এমন নয়। বরং ঢাকার বাইরেও অনেক ভালো ভালো কলেজ রয়েছে। বর্তমানে পড়াশোনাটা বইকেন্দ্রিক হয়ে গেছে। আর এক্ষেত্রে ঢাকা ও গ্রাম- সবই সমান। ঢাকায় যে বই পড়ানো হয়, গ্রামেও সেই বইই পড়ানো হয়। অনেকেই গ্রামে পড়াশোনা করেও এমন রেজাল্ট করছে, যা ঢাকায় পড়াশোনা করেও অনেকে করতে পারছে না। আসল কথা হল- নিজ ইচ্ছা ও চেষ্টা। ইচ্ছা ও চেষ্টা থাকলে গ্রামেও ভালো পড়াশোনা করা সম্ভব। তবে এটা ঠিক যে, প্রতিযোগিতামূলক পড়াশোনার জন্য যে পরিবেশ দরকার, গ্রামে সাধারণত সেটা পাওয়া যায় না। দ্বিতীয়তঃ ঢাকায় এসে অনেক মেয়ে খারাপ হয়ে যাচ্ছে- কথাটা ঠিকই। অনেক মেয়ে ভালো থাকতে চেয়েও পারছে না; দুষ্টু সঙ্গীদের সাথে তারাও নষ্ট হয়ে যাচ্ছে। এটা শুধু মেয়েদের বেলায় নয়, বরং ছেলেদের অনেকেও ঢাকায় এসে নষ্ট হচ্ছে। তবে অনেকে কিন্তু ভালো থেকেও পড়াশোনা করতে পারছে। কিন্তু আজকাল দুষ্টু সঙ্গীদের উপদ্রব বেশি। তাই বেঁচে থাকাটা মুশকিল। আপনি আপনার অবস্থা, নিরাপত্তা, খরচ ইত্যাদি বিবেচনা করে সিদ্ধান্ত নিন- ঢাকায় পড়বেন, নাকি এলাকায় পড়বেন। যদি আপনার এলাকায় ভালো কলেজ থাকে, তাহলে ওখানে পড়াটাই বেটার হবে। বিশেষকরে যখন আপনার বাবাও ঢাকায় দিতে ভয় পাচ্ছেন ... আর ইচ্ছা ও চেষ্টা থাকলে গ্রামেও ভালো পড়াশোনা করা সম্ভব। অনেকেই গ্রাম থেকে এমন রেজাল্ট করেছে, এমন সাফল্য পেয়েছে যে, সবাই তাক লেগে গেছে। ...
Related Questions
Next steps
- Find a doctor for in-person or online consultation
- Browse medical tests patients often ask about
- Check medicine information (uses, dosage, brands in Bangladesh)
- More health Q&A on Bissoy