পলিটেকনিক ফরম ছাড়বে কবে

3079 views

4 Answers

আগামি মাসের ১০ তারিখ... 

3079 views

বাংলাদেশ টেকনিক্যাল বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এখন ভর্তির বিজ্ঞপ্তি দেয় নি। বিজ্ঞপ্তি দেখতে http://www.techedu.gov.bd/ এই ওয়েবসাইটে চোখ রাখুন। 

3079 views

পলিটেকনিক ভর্তির কার্যক্রম গত ২২ ই মে হতে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তাং ১৪ ই জুন,  ২০১৭

ভর্তির আবেদন করার পদ্ধতি ও নিয়মাবলী: ভর্তিচ্ছুক প্রার্থীকে অন-লাইনে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৫০.০০ (একশত পঞ্চাশ টাকা ) অথবা উভয় শিফটে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৩০০.০০ (তিনশত টাকা) প্রথমে টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে 16222 নম্বরে SMS করে জমা দিতে হবে। অতঃপর এই লিঙ্ক এ ক্লিক করে নির্ধারিত আবেদন ফরম (Application Form) যথাযথভাবে পূরণ করতে হবে । বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এস.এস.সি. উত্তীর্ণ আবেদনকারীদের নম্বর পত্রের সত্যায়িত কপি ও পাসপোর্ট সাইজের ২ কপি সত্যায়িত রঙ্গীন ছবিসহ নির্ধারিত ফরমে আবেদন পত্র আগামী ১৪/০৬/২০১৭ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে কারিগরি শিক্ষা বোর্ডের পিছনের বিল্ডিংয়ের ২০১ নং কক্ষে সরাসরি অথবা ডাকযোগে পৈাঁছানো নিশ্চিত করতে হবে। ফরমটি কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.btebadmission.gov.bd ) থেকে সংগ্রহ করতে হবে। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন বিবেচ্য হবে না। সংরক্ষিত কোটার আবেদন কারীগণ অন-লাইনে আবেদন করার পরে আবেদনের প্রিন্টকপি ও বিজ্ঞপ্তিতে বর্ণিত সকল কাগজ ১৪/০৬/২০১৭ তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি অফিস চলাকালীন সময়ে কারিগরি শিক্ষা বোর্ডের পিছনের বিল্ডিংয়ের ২০১ নং কক্ষে সরাসরি অথবা ডাকযোগে পৈাঁছানো নিশ্চিত করতে হবে। অন্যথায় তার কোটা বিবেচিত হবে না। ভর্তির ফরম পূরনের বিস্তারিত নিয়মাবলীসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের পাশাপাশি লেখাপড়া বিডি তেও পাওয়া যাবে। ফি জমা দেয়ার পদ্ধতিঃ টেলিটকের Prepaid মোবাইল ফোনের মাধ্যমে মেসেজ অপশনে গিয়ে BTAD লিখে, স্পেস দিয়ে শিক্ষাবোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে, স্পেস দিয়ে এস এস সি (SSC) পরীক্ষার রোল নম্বর লিখে , স্পেস দিয়ে এস. এস. সি. পাশের সন লিখে, স্পেস দিয়ে এস. এস. সি.র রেজিষ্ট্রেশন নম্বর লিখে, স্পেস দিয়ে ভর্তির শিফটের নির্ধারণ অক্ষর লিখে ১৬২২২ নম্বরে এস এম এস (SMS) করতে হবেঃ উদাহরণঃ BTAD XXXYYYYYYZZZZRRRR RRS এখানে XXX এর জায়গায় আবেদনকারীর নিজের বোর্ডের নাম লিখতে হবে, ঢাকা বোর্ডের ক্ষেত্রে (DHA), সিলেট এর ক্ষেত্রে (SYL), বরিশালের ক্ষেত্রে (BAR), চট্টগ্রাম এর ক্ষেত্রে (CHI), কুমিল্লা এর ক্ষেত্রে (COM), দিনাজপুর এর ক্ষেত্রে (DIN), যশোর এর ক্ষেত্রে (JES), রাজশাহী এর ক্ষেত্রে (RAJ), মাদ্রাসা এর ক্ষেত্রে (MAD), কারিগরী এর ক্ষেত্রে (BTE), YYYYYY এর জায়গায় আবেদনকারীর নিজের এস এস সি পরীক্ষার রোল নম্বর, ZZZZ এর জায়গায় এস এস সি পাশের সন এবং RRRRRR এর জায়গায় এস এস সি পরীক্ষার রেজিষ্ট্রেশন নম্বর এবং S-এর স্থলে ১ম শিফট (A), ২য় শিফট (B), উভয় শিফট (C) লিখতে হবে। SMS –প্রেরণকারী আবেদনের যোগ্য হলে ফিরতি SMS –এ একটি PIN , প্রার্থীর নাম, পিতার নাম এবং পরীক্ষার ফি হিসেবে ১ম ও ২য় শিফটের যে কোন এক শিফটের জন্য আবেদন ফি বাবদ ১৫০.০০ (একশত পঞ্চাশ টাকা ) অথবা উভয় শিফটে আবেদনের জন্য আবেদন ফি বাবদ ৩০০.০০ (তিনশত টাকা) কেটে রাখার সম্মতি চেয়ে ফিরতি SMS দেওয়া হবে। ফিরতি SMS মনোযোগের সাথে দেখে নিয়ে তথ্যাদি সঠিক থাকলে সম্মতি দিতে হবে। সম্মতি দেয়ার জন্য নিম্নোক্ত ভাবে ১৬২২২ নম্বরে SMS পাঠাতে হবে । উদাহরণঃ BTAD YESPINযোগাযোগের mobile number তবে যে কোন অপারেটরের একটি Mobile Number কেবলমাত্র একজন প্রার্থীর যোগাযোগের জন্য ব্যবহার করতে হবে। প্রার্থীকে একটি Money Receipt Number সহ ফিরতি SMS দেয়া হবে। উল্লেখ্য যে, Money Receipt Number টি নিজ দায়িত্বে সংরক্ষণ করতে হবে এবং Money Receipt Number টি পাওয়ার পরে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। Money Receipt Number ছাড়া কোনক্রমেই আবেদন ফরম পূরণ করা যাবে না

3079 views

Diploma Admission System এখানে আপনাকে আবেদন সম্পুর্ন করা যাবে। প্রদত্ত নিয়ম অনুযায়ী টাকা প্রদান করে আবেদন দাখিল করা যাবে।১৪ জুন পর্যন্ত আবেদন গ্রহন যোগ্য হবে।

3079 views

Related Questions