ঢাবির 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সব বিষয়ে নূন্যতম কত পয়েন্ট লাগবে?

image image আসসালামু আলাইকুম। আমি ২০১৪ সালে মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে এ+ পাই। অতপর কলেজ থেকে ২০১৬ সালে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দেই। কিন্তু পদার্থবিজ্ঞানে ফেল করায় ঐবছর কোন ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ হয়নি। তাই ২০১৭ সালে শুধুমাত্র পদার্থবিজ্ঞান বিষয়টি পরীক্ষা দেই এবং আলহামদুলিল্লাহ আগের বারের চেয়ে ভাল হয়েছে। তো এই বিপর্যয়ের কারনে আমি ভার্সিটিতে ইংরেজী নিয়ে পড়ব স্থির করেছি। তাই উত্তরদাতার নিকট আমার প্রশ্ন এবার এইচএসসিতে নূন্যতম কত পয়েন্ট পেলে আমি ঢাবির 'ঘ' ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারব?

2644 views

1 Answers

বিজ্ঞান বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের "ঘ" ইউনিটে ভর্তি দেওয়ার জন্য এসএসসি ও এইচএসসির নূন্যতম মোট পয়েন্ট ৮ হতে হবে এবং কোনো বিষয়ে "B" গ্রেডের নিচে পেলে আপনি ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করতে পারেবেন না।

2644 views Answered

Related Questions

Next steps